সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭, আহত ১৫০

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ২১:৫৪আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২১:৫৭
image

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে এক বিমান হামলায় অন্তত নিহত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জন। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস জানায়, রাশিয়া এই হামলা চালিয়ে থাকতে পারে।

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭, আহত ১৫০

মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানায়, ওয়াদি নাসিম এলাকায় এই হামলায় অনেক ক্ষতি হয়েছে। সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে হোয়াইট হেলমেটস। হতাহতদের মধ্যে অনেক শিশুও ছিল।

তবে এই হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। কেউ কেউ বলছেন গাড়িবোমা হামলাও হয়ে থাকতে পারে।

গত মাসেই কাফর বাতিখে রুশ বিমান হামলায় ১৬ শিশুসহ ২০ জন প্রাণ হারিয়েছিল। এর আগের সপ্তাহেই ইদলিবে এক হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। 

পূর্ব ঘৌটায় গত এক মাসের লাগাতার হামলার পর সেখান থেকে পালানো শুরু করেছে বিদ্রোহীরা। ১৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করা আসাদ বাহিনী এলাকাটিতে বিদ্রোহীদের প্রতিরোধ প্রচেষ্টাকে তিন অংশে বিভক্ত করে দিতে পেরেছিল। তাদের হামলায় তখন প্রায় ১ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের সেখান থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে তাদের নির্বাসনে পাঠানো হচ্ছে। এবার ইদলিবেও বিমান হামলার খবর পাওয়া গেল।

/এমএইচ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি