শেখ হাসিনার প্রশংসা করলেন জাস্টিন ট্রুডো

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ০৮:০৯ আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৩:১০
image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার শুরু হওয়া কমনওয়েলথ সম্মেলনে ট্রুডো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে শেখ হাসিনা ‘অভাবনীয় নেতৃত্ব’র পরিচয় দিয়েছেন। সংকট নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কমনওয়েলথ দেশগুলোর সমর্থনও কামনা করেন তিনি। উল্লেখ্য, রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার অবস্থান নিয়েছে ট্রুডোর দেশ কানাডা। মিয়ানমারে বিশেষ দূত পাঠিয়ে তারা নিধনযজ্ঞের তদন্ত করেছে। 
ফাইল ছবি: ২০১৬ সালের গ্লোবাল ফান্ড সম্মেলনে শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডো

২৫তম কমনওয়েলথ সম্মেলনের প্রথম দিনে বৃহস্পতিবার সদস্যভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের প্রথম নির্বাহী অধিবেশন অনুষ্ঠিত হয়। বহুভাষার ভারতীয় বার্তা সংস্থা ইউনিইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেই অধিবেশনের উন্মুক্ত বক্তৃতায় ট্রুডো শেখ হাসিনার প্রশংসা করেছেন। ট্রুডো তার বক্তৃতায় বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভাবনীয় নেতৃত্বের পরিচয় দিয়েছেন। কমনওয়েলথ নেতৃবৃন্দের অবশ্যই তাকে সমর্থন দেওয়া উচিত।’
গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় ৬ লাখ ৯২ হাজার রোহিঙ্গা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গা স্রোত জোরালো হওয়ার এক মাসের মাথায় মন্তব্য করেন, ‘আমরা ১৬ কোটি মানুষকে খাবার দেই। সুতরাং বিপদে পড়ে আমাদের দেশে আসা দুই-পাঁচ-সাত লাখ মানুষকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের আছে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বিএসএস-এর খবরে বলা হয়েছে, কমনওয়েলথ মহাসচিবের রিপোর্ট উপস্থাপনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেন। জাস্টিন ট্রুডো ফ্লোর নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেছেন।

সম্মেলন শুরুর আগে মঙ্গলবার এক পার্শ্ববৈঠক আয়োজনেও যুক্তরাজ্যের সহ-উদ্যোক্তার ভূমিকায় ছিল কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই সংকটে আক্রান্ত রোহিঙ্গাদের সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ‘সহিংসতায় জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে’।

এরআগে রোহিঙ্গা সংকট নিরসনে কানাডিয়ান প্রধানমন্ত্রী বিশেষ দূত নিয়োগ দেন। ট্রুডোর দূত হিসেবে সাবেক কানাডিয়ার কূটনীতিক বব রে বাংলাদেশ ও মিয়ানমার সফর করেন। বব রে দুই দেশ সফর শেষে রোহিঙ্গা নিধনযজ্ঞের তদন্ত প্রতিবেদন তুলে দেন ট্রুডোর হাতে।

বব রে তার বলেছিলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে আগ্রহ দেখানোর পাশাপাশি তাদের জন্য মানবিক সহায়তা জোরদারে কানাডার ভূমিকা রাখা উচিত। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার প্রমাণ একসাথে করে সংরক্ষণ করতে সহায়তা করারও সুপারিশ করেন বব রে। কানাডার কেন্দ্রীয় সরকার কয়েকদিনের মধ্যে ওই প্রতিবেদন বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে আশা করা হচ্ছে।

 



/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
জাতীয় সংগীত গাইতে বলার পর ধরা পড়লেন ভোটার হতে যাওয়া রোহিঙ্গা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
জনপ্রতি দিনে ২০ লিটার পানি, রোহিঙ্গা ক্যাম্পে সংকট প্রকট
সর্বশেষ খবর
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ