ভারতে উদ্ভাবিত করোনার কিটে ‘শতভাগ নির্ভুল পরীক্ষা'

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১৫:০৭আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৫:৫৯
image

প্রথমবারের মতো পুরোপুরি ভারতে তৈরি কোনও করোনার কিট শতভাগ নির্ভুল ফল পাওয়ার সাফল্য দেখিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সাফল্য এসেছে একজন নারী বিজ্ঞানীর হাত ধরে। মিনাল দাখেভে ভোঁসল নামের ওই নারী মহারাষ্ট্রের পুনের মাইল্যাব ডিসকোভারির গবেষণা ও উন্নয়ন প্রধান। তিনি একজন ভাইরাস বিশেষজ্ঞ।

ভারতে উদ্ভাবিত করোনার কিটে ‘শতভাগ নির্ভুল পরীক্ষা'

বিবিসি জানিয়েছে, মাইল্যাব প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠান হিসেবে করোনাভাইরাস পরীক্ষার জন্য কিট বানিয়ে বাজারজাত করার অনুমতি পেয়েছে। গত বৃহস্পতিবার তাদের কিট বাজারে পৌঁছে গেছে। প্রথম চালানে প্রতিষ্ঠানটি পুনে, মুম্বাই, দিল্লি, গোয়া ও বেঙ্গালুরুতে ১৫০টি কিট পাঠিয়েছে।

মাইল্যাবের চিকিৎসাবিষয়ক পরিচালক গৌতম ওংকারে শুক্রবার (২৭ মার্চ) জানান, তাদের প্রতিষ্ঠান এইচআইভি, হেপাটাইটিস বি ও সি এবং অন্যান্য অসুখের পরীক্ষার জন্য কিট বানিয়ে থাকে। তারা এক সপ্তাহে এক লাখ কিট সরবরাহ করতে পারবে। প্রয়োজন হলে সপ্তাহে দুই লাখ কিট দেওয়ার সক্ষমতা তাদের আছে।

গৌতম ওংকারে আরও জানান, মাইল্যাবের একেকটি কিট দিয়ে ১০০টি নমুনা পরীক্ষা করা যাবে। একেকটি কিটের দাম পড়বে ১ হাজার ২০০ রুপি। ভারত এমন একেকটি কিট বিদেশ থেকে ৪ হাজার ৫০০ রুপি দিয়ে কিনেছে। সেই হিসাবে মাইল্যাবের কিট সাশ্রয়ী।

বিজ্ঞানী মিনাল ভোঁসলে বলেন, আমদানি করা কিটগুলো দিয়ে করোনাভাইরাসের পরীক্ষা করে ফল পেতে ছয় থেকে সাত ঘণ্টা লাগছে।  তাদের কিট দিয়ে আড়াই ঘণ্টার মধ্যেই ফল পাওয়া সম্ভব।

/বিএ/
সম্পর্কিত
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
সর্বশেষ খবর
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার