গুহায় আটকা পড়া ছয় বিদেশিকে উদ্ধার করেছে ভারত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ১৯:৪৭ আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১২:০১

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে লকডাউন শুরুর পর এক গুহায় আটকা পড়েন ছয় বিদেশি পর্যটক। চার পুরুষ ও দুই নারীর এই পর্যটক দলটি সামান্য টাকা-পয়সাসহ উত্তর ভারতের রিশিকেশের এক গুহায় আটকা পড়েন। ভারতীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উদ্ধারের পর তাদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তারপরেও তাদের ব্যক্তিগত কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। গুহায় আটকা পড়া ছয় বিদেশিকে উদ্ধার করেছে ভারত

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১৮ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পার হয়েছে ছয়শো। ভাইরাসটির বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বিমান, ট্রেন ও সড়ক পরিবহন বন্ধ করে দেয় দেশটি। ওই সময়ে হিমালয়ের পাদদেশ রিশিকেশে আটকা পড়ে বিদেশি পর্যটকের দলটি।

বিবিসি জানিয়েছে, গত বছরের শেষ দিকে আলাদাভাবে ভারতে প্রবেশ করে এই পর্যটকেরা। এদের মধ্যে ইউক্রেন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্স ও নেপালের নাগরিক রয়েছেন। ভারতে পৌঁছে তারা রিশিকেশের ছোট ছোট হোটেল ও প্রাইভেট লজে থাকতে শুরু করে।

লকডাউন শুরু হওয়ার সময় অল্প টাকাসহ তারা একটি গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়। প্রায় ২৫ দিন ওই গুহায় অবস্থানের পর স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশে খবর দেয়। নেপালের পর্যটক হিন্দি ভাষা জানতো। তিনি ওই গুহায় আটকে পড়াদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কেনায় সহায়তা দিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাকেন্দ্র সিং বলেন, ‘তথ্য পাওয়ার পর আমরা গুহায় গিয়ে ছয় বিদেশি পাই। তারা জানায় টাকা শেষ হয়ে যাওয়ায় তারা গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়। তাদের শারিরীক পরীক্ষা করানো হয়েছে আর একটি কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।’ তাদের খাবার ও আশ্রয়ের খরচ এখন ভারত সরকার বহন করবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী