সিরিয়ায় যুদ্ধাপরাধ করেছে রাশিয়া ও আসাদ বাহিনী: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ০৪:০০আপডেট : ১২ মে ২০২০, ১০:৫৭

ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে উত্তর পশ্চিম সিরিয়ায় রাশিয়া সমর্থিত সিরীয় সরকারি বাহিনী যেসব হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে। সোমবার প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে ২০১৯ সালের ৫ মে থেকে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮টি হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে এই সময়ের মধ্যে স্কুল, হাসপাতালসহ বেসামরিক স্থাপনায় নির্বিচারে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সিরিয়ায় যুদ্ধাপরাধ করেছে রাশিয়া ও আসাদ বাহিনী: অ্যামনেস্টি

সরকার বিরোধী বিক্ষোভ থেকে ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এই গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বেশিরভাগ অঞ্চল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসলেও উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান রয়ে গেছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে ইদলিব, হামা ও পশ্চিম আলেপ্পোর বিভিন্ন স্থানে আসাদ বাহিনীর হামলার হামলার তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া ও রাশিয়ার সরকারি বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ‘এসব লঙ্ঘন যুদ্ধাপরাধ বিবেচিত হতে পারে’, বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা একটি হামলার বর্ণনায় বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি আরিহা শহরের একটি হাসপাতালের কাছে বিমান হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত হয়।

ওই হামলায় বেঁচে যাওয়া এক ডাক্তার অ্যামনেস্টিকে বলেন, ‘আমি মারাত্মক আশাহত হয়ে পড়ি। আমার বন্ধু আর সহকর্মীরা মারা পড়ছিলো, বাইরে নারী ও শিশুরা চিৎকার করছিলো... আমরা সবাই অবশ হয়ে পড়েছিলাম।’ তিনি জানান, হামলার পর ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ সরাতে দুই দিন লেগে যায়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
সর্বশেষ খবর
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
চিত্রা শালিক
চিত্রা শালিক
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে