আফগানিস্তানে তালেবান বিরোধী সেনা অভিযান শুরুর নির্দেশ

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২০, ২১:৪৯আপডেট : ১৩ মে ২০২০, ২১:৫১

তালেবান ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব এগিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক টেলিভিশন ভাষণে ‘শত্রুদের’ বিরুদ্ধে অভিযান শুরু করতে আফগান নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার দুটি পৃথক হামলায় নবজাতকসহ বহু মানুষ নিহত হওয়ার পর আফগান প্রেসিডেন্ট এই নির্দেশ দিয়েছেন বলে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। কাবুলে মার্কিন সেনা অবস্থান

মঙ্গলবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ম্যাটার্নিটি হাসপাতালে বন্দুকধারীরা ঢুকে পড়লে নবজাতক শিশু ও নার্সসহ অন্তত ২৪ জন নিহত হয়। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ওই হামলার কিছুক্ষণের মধ্যে দেশটির পূর্বাঞ্চলে এক শেষকৃত্যে হামলার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠী আইএস। এই হামলাতে আরও ২৪ জন নিহত হয়।

এসব হামলার পর এক টেলিভিশন ভাষণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘আজ আমরা কাবুলের একটি হাসপাতাল ও নাঙ্গাহারের একটি শেষকৃত্যে তালেবান ও দায়েশ (আইএস’কে এই নামে অভিহিত করে পশ্চিমা দেশ ও তার মিত্ররা) গোষ্ঠীর সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করেছি।’ সেনাবাহিনীকে পাল্টা হামলা চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘দেশ, দেশের মানুষ ও অবকাঠামোর সুরক্ষা এবং তালেবান ও অন্যসব সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও হুমকি প্রতিরোধ করতে পাল্টা অভিযান প্রয়োজন।’

আফগানিস্তানের প্রায় ১৯ বছরের দীর্ঘ যুদ্ধ অবসানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী তালেবান। কাতারের দোহায় স্বাক্ষরিত ওই চুক্তিতে তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনার শর্ত দেওয়া হয়েছে। তবে বন্দি বিনিময় নিয়ে মতবিরোধে সেই আলোচনা শুরু হয়নি। এর মধ্যে হামলার জেরে তালেবান বিরোধী অভিযান শুরুর নির্দেশ এসেছে।

বুধবার এক বিবৃতিতে আফগান বাহিনীর যেকোনও আক্রমণ প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে তালেবান। এতে বলা হয়, ‘এখন থেকে সহিংসতা বৃদ্ধি এবং যেকোনও বিশৃঙ্খলার দায় কাবুল প্রশাসনের ঘাড়ে পড়বে।’

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব এক টুইট বার্তায় লিখেছেন, ‘তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় সম্পৃক্ত থাকার সামান্য সুযোগ থাকছে বলে মনে হয়।’ ফলে আফগান শান্তি প্রক্রিয়ার ভাগ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানের শহরাঞ্চল ও মার্কিন স্বার্থে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকছে তালেবান। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার পথ সুগম করতে এমন পদক্ষেপ নিয়েছে ২০০১ সালে মার্কিন হামলায় উৎখাত হওয়া সশস্ত্র গোষ্ঠীটি।

/জেজে/
সম্পর্কিত
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
সর্বশেষ খবর
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
ঘটনার পেছনে বড় কোনও শক্তি আছে, আড়ালে কারা জানতে চান শিক্ষক গণপতির ভাই
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নয়াপল্টনে মিলাদ মাহফিল করবে বিএনপি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নয়াপল্টনে মিলাদ মাহফিল করবে বিএনপি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন