প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায় মারা গেছেন

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ০৫:৩৫আপডেট : ১৫ মে ২০২০, ০৭:১৭

দেবেশ রায়

প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায় আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০ টা ৫০ মিনিটে পশ্চিমবঙ্গের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই সাহিত্যিক। ভার্টিগোজনিত সমস্যার কারণে শারীরিক ভারসাম্যের অভাবেও ভুগছিলেন তিনি। বুধবার ডিহাইড্রেশনজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

বাংলা সাহিত্যের অন্যতম এই ঔপন্যাসিক বাংলাদেশেও সমান পরিচিত ছিলেন তার সাহিত্যকর্ম দিয়ে। কথাসাহিত্যে তার বয়ান আলাদা করে চিত্রিত করেছে তাকে। ঢাকার সাহিত্য নিয়ে দেবেশ রায়ের উচ্ছাসও ছিলো অনেক।
বৃহস্পতিবার দিবাগত রাতে যখন তার মৃত্যুর সংবাদ ছড়ায়, বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পাঠকমহলের কেউ-কেউ শোক জানিয়েছেন। গল্পকার ও সাংবাদিক মাহবুব মোর্শেদ লিখেছেন, ‘আমার প্রিয় কথাসাহিত্যিক যার সঙ্গে নানা দ্বন্দ্ব, সংঘাত, ভালোবাসার মিথস্ক্রিয়ায় আমার বেড়ে উঠা সেই দেবেশ রায় আর নেই। আজ রাতে তিনি চলে গেছেন।’
লেখক-সাহিত্যিক স্বকৃত নোমান লিখেছেন, ‘দেবেশ রায়। উপন্যাসে মহাকাব্যিক বিস্তার দেওয়ার এক আশ্চর্য ক্ষমতা ছিল তার। তিনিও চলে গেলেন। বাংলা উপন্যাসের একটা দিগন্ত শূন্য হয়ে গেল। অশ্রুত শোক ও শ্রদ্ধা।’

২০১৫ সালে ঢাকার আজিজ মার্কেটে একটি অনুষ্ঠানে দেবেশ রায় ( ছবি: ইন্টারনেট)
ভারতের কলকাতার ‘এই সময়’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেবেশ রায়ের বেড়ে ওঠা উত্তরবঙ্গে। বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। রাজনীতির সূত্রেই পুরো উত্তরবঙ্গ চষে বেড়ান। শিখেছিলেন রাজবংশী ভাষা। কলকাতায় থাকাকালীন সক্রিয় ভাবে ট্রেড ইউনিয়ন করায় শ্রমিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এসবের পাশাপাশি সাহিত্য চর্চা করতেন। ১৯৭৯ সাল থেকে এক দশক পরিচয় পত্রিকা সম্পাদনা করেছেন। তার প্রথম উপন্যাস 'যযাতি'। 'আহ্নিক গতি ও মাঝখানের দরজা’, ‘দুপুর’, ‘পা’, ‘কলকাতা ও গোপাল’, ‘পশ্চাৎভূমি’, ‘ইচ্ছামতী’, ‘নিরস্ত্রীকরণ কেন’, ও ‘উদ্বাস্তু’— এই আটটি গল্প নিয়ে বেরিয়েছিল তার প্রথম গল্পের সংকলন। 'তিস্তাপারের বৃত্তান্ত' তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। তার রাজনৈতিক বীক্ষার ছাপ রয়েছে এই উপন্যাসে। রয়েছে উত্তরবঙ্গের জীবনের বহতা ধরা। বাস্তববাদী উপন্যাসের প্রচলিত ছক থেকে সরে গিয়ে বহুস্বরকে নিয়ে আসেন। এই উপন্যাসের জন্যেই ১৯৯০ সালে তিনি সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিদেশি কোম্পানি থেকে একরাতেই চাকরি হারালেন কয়েকশো ভারতীয়
মুক্তি পেয়েই তোপ উদয়নিধির: বিজয়কে বললেন ‘ডামি মুখ্যমন্ত্রী’
মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘অ্যানালগ পনির’, অমান্য করলেই কারাদণ্ড ও জরিমানা
সর্বশেষ খবর
এনসিপি নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
এনসিপি নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
শেখ হাসিনাকে ভারত সরকার সম্ভবত আর রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ
শেখ হাসিনাকে ভারত সরকার সম্ভবত আর রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ
রাজপথের সঙ্গী বিএনপিকে বলতে চাই, জুলুমের হাত গুঁড়িয়ে দেওয়া হবে: মামুনুল হক
রাজপথের সঙ্গী বিএনপিকে বলতে চাই, জুলুমের হাত গুঁড়িয়ে দেওয়া হবে: মামুনুল হক
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে