যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত যৌক্তিক: ইরানি রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১৯:৪৬আপডেট : ২৫ মে ২০২০, ১৯:৪৯

ভেনিজুয়েলার পানিসীমায় ইরানি তেল ট্যাংকার প্রবেশে বাধা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত যৌক্তিক। এমন মন্তব্য করেছেন ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাত সুলতান। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত যৌক্তিক: ইরানি রাষ্ট্রদূত

ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ হলেও সম্প্রতি তেল শোধানাগারগুলো অচল হয়ে পড়ায় পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। উদ্ভূত পরিস্থিতিতে সহায়তায় এগিয়ে যায় ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার জন্য পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে।

এ খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র গত ১৪ মে হুমকি দেয়, ইরানের তেল ভেনিজুয়েলায় সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। পরবর্তীতে জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি জানান, ওয়াশিংটন ইরানি তেল ট্যাংকারকে বলপূর্বক বাধা দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানি তেল ট্যাংকারকে বাধা দিতে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনী পাঠানোরও খবর আসে। এমন পরিস্থিতিতে তেহরান সাফ জানিয়ে দেয়, তেল ট্যাংকার আক্রান্ত হলে তারাও ওয়াশিংনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ওই তেল ট্যাংকার পরিবহনে কোনও প্রতিবন্ধকতা তৈরি করেনি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
সর্বশেষ খবর
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ১৪ পরীক্ষার্থী, গ্রেফতার ১
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
আদাবরে বিএনপি নেতা খুন: গ্রেফতার ৯
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা