‘করোনা’য় সৌদি প্রিন্সের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ১৬:৪৯আপডেট : ০৮ জুন ২০২০, ১৬:৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের এক প্রিন্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রিন্স সৌদ বিন আব্দুল্লাহ বিন ফয়সাল বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুর কথা ঘোষণা করেছে দেশটির রাজ দরবার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে প্রিন্সের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

‘করোনা’য় সৌদি প্রিন্সের মৃত্যু

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রিন্সের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্য হাসপাতাল ও ব্যক্তিগত ভিলায় চিকিৎসা নিচ্ছেন। সৌদি লিকস নামের সংবাদমাধ্যমের খবরে ড. নেজার বাহাব্রি উদ্ধৃত করে বলা হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি রোগীর অবস্থা সংকটাপন্ন এবং তাদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।

এক ভিডিও বার্তায় বাহাব্রি বলেন, জেদ্দা ও রিয়াদের অবস্থা খুবই খারাপ। সংকটাপন্ন রোগীর সংখ্যা এত বেশি হবে বলে আমাদের ধারণা ছিল না।

তিনি আরও বলেন, আমি সব সময় একজন আশাবাদী মানুষ এবং আক্রান্তের সংখ্যাবৃদ্ধিতে আতঙ্কিত না হওয়ার জন্য বলে আসছিলাম। কিন্তু ওই সময় আশঙ্কাজনক রোগীর সদস্য কয়েকশ’ অতিক্রম করেনি।

বাহাব্রি দাবি করেছেন, ২৫ মে ঈদুল ফিতর উদযাপনের সময় সামাজিক সংস্পর্শ বৃদ্ধির ফলে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তার অধীনে থাকা রোগীরা রমজানের শেষ ও ঈদের প্রথম দিন লক্ষণ প্রকাশের কথা জানিয়েছেন।

রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল সমৃদ্ধ সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে সাত শতাধিক মানুষের।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, দেশটির প্রায় ১৫০ জন প্রিন্স করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দার বিন আব্দুলআজিজ রয়েছেন। তবে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি আল-ফয়সাল দাবি করেছেন, আক্রান্ত প্রিন্সের সংখ্যা ২০ জনের কম।  

 

/এএ/
সম্পর্কিত
খামেনি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনাকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান ইরানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেইরান যুদ্ধে ‘অপ্রত্যাশিত’ লাভবান হচ্ছে কারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
লালমনিরহাট সীমান্তের চার স্থান দিয়ে ৩২ জনকে পুশ-ইনের চেষ্টা
লালমনিরহাট সীমান্তের চার স্থান দিয়ে ৩২ জনকে পুশ-ইনের চেষ্টা
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি