কয়েক দশকের মধ্যে উষ্ণতম মে মাস পার করলো বিশ্ব

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ১৯:৪০আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:৪৪
image

কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণতম মে মাস পার করেছে বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিজ্ঞান গবেষণা বিভাগ কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

কয়েক দশকের মধ্যে উষ্ণতম মে মাস পার করলো বিশ্ব

কোপার্নিকাস জানিয়েছে, সাইবেরিয়া বিস্ময়কর রকমের উষ্ণ হয়ে ওঠার প্রভাব পড়েছে সামগ্রিক আবহাওয়ার ওপর। সাইবেরিয়ার গরমের প্রভাবে গত মে মাসকে রেকর্ড করা হয়েছে উষ্ণতম মে মাস হিসেবে।

২০২০ সালের মে মাসের তাপমাত্রা ১৯৮১-২০১০ সাল পর্যন্ত সময়ের মে মাসের গড় তাপমাত্রার চেয়ে দশমিক ৬৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০১৬ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এবারের মে মাসের তাপমাত্রা।

২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত ১২ মাস সময়ের তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কোপার্নিকাসের বিজ্ঞানীরা বলেছেন, এখন পর্যন্ত যত তথ্যের রেকর্ড রয়েছে সে অনুযায়ী গত ১২ মাস ছিল উষ্ণতম।

এর আগে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কে উষ্ণতম ১২ মাস বলে বিবেচনা করা হতো। তাছাড়া ১৯৭৯ সালের পর এ পর্যন্ত আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির যে তথ্য রেকর্ড করা হয়েছে, সে অনুযায়ী গত জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়টুকু ছিল দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম সময়।

বিজ্ঞানীরা বলেছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ যেসব সংস্থা নথি রেকর্ড রাখে, তাদের পুরনো তথ্য বিশ্লেষণ করলে আরও নিখুঁত তথ্য পাওয়া যাবে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি