আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান আলোচনা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ০৩:২১আপডেট : ০৯ জুন ২০২০, ১৩:৩১

আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ ও পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। গত রবিবার ইসলামাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ

সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে  তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করে তালেবান। অস্ত্রবিরতি শেষ হওয়ার পর আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হলে তালেবানদের দায়ী করা হয়। এছাড়া তালেবান অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান হামলাও চালানো হয়েছে। তবে কোনও পক্ষই গত ফেব্রুয়ারিতে দোহায় স্বাক্ষরিত সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি।

রবিবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মার্কিন দূতের বৈঠকের বিষয়ে সোমবার মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনা সামনে রেখে ঈদুল ফিতরের অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ের গতি আসার পাশাপাশি সহিংসতা কমে আসায় সন্তোষ প্রকাশ করেন তারা।’ তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পাকিস্তানের ভূমিকার প্রশংসাও করেন মার্কিন দূত।

পাকিস্তান সেনা কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, আলোচনায় পাকিস্তানে থাকা ২০ লাখের বেশি আফগান শরণার্থী ও দুই দেশের মধ্যকার আড়াই হাজার কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনাও স্থান পায়।

গত ফেব্রুয়ারিতে দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বিশ্বাসযোগ্যতা বেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইসরোর গণপদত্যাগকে পাত্তা দিচ্ছেন না ভারতীয় বিজ্ঞানমন্ত্রী
সর্বশেষ খবর
আগের তারিখে ফিরলো জাতীয় যুব দিবস
আগের তারিখে ফিরলো জাতীয় যুব দিবস
ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক যুগপূর্তি
পাকিস্তানকে ৮ গোল দিলো বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানকে ৮ গোল দিলো বাংলাদেশের মেয়েরা
‘কৃষক কার্ড’ কৃষক দলের কাছে যাবে, কৃষি সমস্যার সমাধান হবে না: নাহিদ ইসলাম
‘কৃষক কার্ড’ কৃষক দলের কাছে যাবে, কৃষি সমস্যার সমাধান হবে না: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম