ইউক্রেনের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২০, ০৯:৪৪আপডেট : ১৩ জুন ২০২০, ০৯:৪৮
image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) ফার্স্টলেডি ওলেনা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে ইউক্রেনে এখন পর্যন্ত ২৯,৭৫৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছে ৮৭০ জন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ওলেনা লিখেছেন, ‘আজ আমি করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ ফল পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি এবং আমার পরিবার মাস্ক, গ্লাভস পরা এবং দূরত্ব বজায় রাখার সব নিয়মই মেনে চলছি।’

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে সিনহুয়া জানিয়েছে, ওলেনা সুস্থ আছেন। এখন তিনি স্বামী-সন্তান থেকে আলাদা থাকছেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আপাতত মুখোমুখি সাক্ষাৎ দিবেন না বলে জানিয়েছে তার দফতর। আর রাজধানীর বাইরে প্রেসিডেন্টের ভ্রমণও বাতিল করা হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে হামলার হুমকি ইরানের
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন