ঘুম ভেঙে দেখেন বাড়ির বাগানে বিশাল জাহাজ!

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫, ২১:২৫আপডেট : ২৩ মে ২০২৫, ২২:১৪

নরওয়ের এক বাসিন্দা ঘুম ভেঙে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান—বাড়ির সামনে দাঁড়িয়ে বিশাল এক কন্টেইনারবাহী জাহাজ। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে ১৩৫ মিটার দীর্ঘ এনসিএল সালতেন নামের জাহাজটি ট্রনহেইম শহরের কাছে বাইনেসেট এলাকায় জোহান হেলবার্গের বাড়ির সামনে এসে থামে। জাহাজটি তার বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে থেমে যায়।

জোহান হেলবার্গ স্থানীয় টিভি চ্যানেল টিভি-২-কে বলেন, ওই সময়টায় দরজায় কেউ কড়া নাড়লে আমি সাধারণত খুলি না। কিন্তু জানালা দিয়ে তাকিয়ে অবাক হয়ে যাই। একটা বিশাল জাহাজ দাঁড়িয়ে!

তিনি আরও বলেন, ওটার চূড়া দেখতে আমাকে গলা উঁচু করতে হচ্ছিল। যেন সিনেমার কোনও দৃশ্য।

নরওয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে হেলবার্গ জানান, আর মাত্র পাঁচ মিটার দক্ষিণে গেলে ওটা আমার শোবার ঘরে ঢুকে যেত। অথচ আমি কিছুই শুনিনি!

ঘটনার সময় প্রতিবেশী জোস্টেইন ইয়োরগেনসেন শব্দ শুনে ঘুম ভেঙে দেখেন, জাহাজটি দ্রুতগতিতে তীরে ধেয়ে আসছে। তিনি দৌড়ে হেলবার্গের বাড়িতে গিয়ে দরজায় ডাকতে থাকেন।

তিনি টিভি-২-কে বলেন, আমি ভেবেছিলাম সে হয়তো বাইরে আছে। কিন্তু কোনও সাড়াশব্দ নেই। অনেকবার ডাকার পরও কোনও সাড়া পাইনি। পরে ফোনে যোগাযোগ করতে পেরেছিলাম।

সাইপ্রাসের পতাকাবাহী কার্গো জাহাজটি ট্রনহেইম ফিয়র্ড দিয়ে দক্ষিণ-পশ্চিমে ওর্কানগার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তীরে উঠে আসে। জাহাজটিতে ১৬ জন ক্রু ছিলেন। কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাহাজটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

জাহাজটির চার্টারকারী প্রতিষ্ঠান এনসিএলের প্রধান নির্বাহী বেনতে হেটল্যান্ড বলেন, এটি একটি গুরুতর ঘটনা। আমরা কৃতজ্ঞ যে কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, আমরা এখনও দুর্ঘটনার কারণ জানি না। তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ২০২৩ সালেও এই জাহাজটি একবার তীরে আটকে গিয়েছিল, তবে ওই সময় নিজের শক্তিতেই তা মুক্ত হয়েছিল।

হেলবার্গ মজা করে বলেন, এই নতুন প্রতিবেশীটা একটু বড়সড়, তবে শিগগিরই চলে যাবে।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী