সৌদি আরবের এবারের ‘টার্গেট’ খাশোগির ঘনিষ্ঠ বন্ধু?

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২০, ১৯:২০ আপডেট : ২১ জুন ২০২০, ১৯:২৭
image
 

কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন সৌদি ভিন্নমতাবলম্বী ওমর আব্দুল আজিজ। হত্যাকাণ্ডের শিকার অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির এই ঘনিষ্ঠ বন্ধু দাবি করেছেন, সৌদি আরব এবার তাকে ‘সম্ভাব্য টার্গেট’-এ পরিণত করতে চাইছে। এ ব্যাপারে কানাডা পুলিশ তাকে সতর্ক করেছে।
 
ওমর আব্দুল আজিজ
 
খাশোগির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ২৯ বছর বয়সী ভিডিও ব্লগার ও অ্যাকটিভিস্ট ওমর আব্দুল আজিজের। ২০১৮ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবের গবেষকরা আব্দুল আজিজকে সতর্ক করে বলেছিলেন, সৌদি আরবের একটি নেটওয়ার্ক তার ফোন হ্যাক করেছে। হ্যাকিংয়ের ওই সময়ে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো।
 
পরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন খাশোগি। সম্ভাব্য ওই হ্যাকিংয়ের পর আব্দুল আজিজের পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বন্ধুকে গ্রেফতার করা হয়েছিলো।
 
আব্দুল আজিজ গার্ডিয়ানকে বলেন, ‘কানাডারহাতে এমন কিছু তথ্য আছে যার ভিত্তিতে তারা বলছে আমাকে হত্যা করা হতে পারে। এমবিএস (যুবরাজ মোহাম্মদ বিন সালমান) ও তার দল-আমি জানি না তার দলে কে কে আছে, তবে আমার ক্ষতি করতে চায়। তারা কিছু একটা ক্ষতি করতে চায়। তবে আমি জানি না এটি হত্যাকাণ্ড নাকি অপহরণ। তবে এটা নিশ্চিত যে কোনও একটা ঝামেলা আছে।’
 

২০১৮ সালের অক্টোবরে দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হয়েছিলেন খাশোগি। তিনি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত এই সাংবাদিক সৌদি আরবে ফেরার বিষয়ে রিয়াদের চাপ অগ্রাহ্য করে আসছিলেন। প্রথমে রিয়াদের পক্ষ থেকে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করা হলেও তুরস্কের সংবাদমাধ্যমগুলো সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। এক পর্যায়ে খাশোগি কনস্যুলেট ভবনে হত্যার শিকার হয়েছেন বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে এ হত্যার সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের
সর্বশেষ খবর
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন