বাংলাদেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস: ভ্যাটিকান

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২০, ১৪:৪১আপডেট : ২৭ জুন ২০২০, ১৫:৩৯
image

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে।

বাংলাদেশে ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস: ভ্যাটিকান

ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে,  পোপের দেওয়া ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে এই সহায়তা।

স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি। 

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন;  বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি সংকটের মুখে রয়েছে।

এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোর জন্য ভেন্টিলেটর দিয়েছিলেন তিনি। 

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা