চারটি রুশ বিমান প্রতিহত করার দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২০, ১৯:২৮ আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:৩৬
image
 
আলাস্কার কাছে রাশিয়ার চারটি প্রশিক্ষণ বিমান রুখে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এর টুইটার পোস্টে দাবি করা হয়, শনিবার (২৭ জুন) মার্কিন যুদ্ধবিমান দিয়ে রুশ বিমানগুলো প্রতিহত করা হয়েছে। এ নিয়ে এ মাসে আলাস্কার কাছ থেকে চতুর্থবারের মতো রুশ বিমান রুখে দিলো যুক্তরাষ্ট্র। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
চারটি রুশ বিমান প্রতিহত করার দাবি যুক্তরাষ্ট্রের
 
যুক্তরাষ্ট্রের দাবি, শনিবার রাশিয়ার টিইউ-১৪২ বিমান আলাস্কার আলিউটিয়ান দ্বীপ এলাকা থেকে ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণে চলে আসে। আট ঘণ্টা ধরে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) ঘোরাফেরা করতে থাকে সেগুলো। পরে মার্কিন যুদ্ধবিমান রুশ বিমানগুলোকে রুখে দেয়।
 
এডিআইজেড হলো এমন এক পেরিমিটার যেখানে সার্বক্ষণিক বিমান চলাচলের ওপর নজরদারি চালানো হয়ে থাকে। এক বা একাধিক বন্ধুভাবাপন্ন দেশের বিমানবাহিনীর সদস্যরা এ কাজে নিয়োজিত থাকেন, যেন শত্রুপক্ষের আঘাত প্রতিহত করার মতো যথেষ্ট সময় হাতে থাকে। যুক্তরাষ্ট্র এ ধরনের চারটি জোন প্রতিষ্ঠা করেছে। আরও বেশ কিছু দেশেরও এমন নিজস্ব নজরদারি জোন আছে।
 
নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এর টুইটার পোস্টে বলা হয়, বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল এবং সেগুলো যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি।
 
এর আগে গত ২৯ মে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুইটি মার্কিন বি-১ বোমারু বিমানের ছবি প্রকাশ করে। দাবি করা হয়, বাল্টিক ও কৃষ্ণ সাগরে রাশিয়ার নিকটবর্তী এলাকায় ওড়ার সময় মার্কিন বিমানগুলো প্রতিহত করা হয়েছে।
/এফইউ/বিএ/
সম্পর্কিত
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
যুদ্ধ শেষ করতে পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে ইরানকে: ভ্যান্স
সর্বশেষ খবর
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
যার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছিলেন, তার বিদায়ে কাঁদলেন এনজো
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি