সম্প্রসারণবাদের যুগ শেষ: চীনকে হুঁশিয়ারি মোদির

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৮:০০আপডেট : ০৪ জুলাই ২০২০, ১০:৩৪
image

লাদাখ সীমান্তে আকস্মিক সফরে গিয়ে চীনকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সরাসরি চীনের নাম উল্লেখ না করে মোদি বলেছেন, সম্প্রসারণবাদের যুগ শেষ হয়ে গেছে, এটা উন্নয়নের যুগ, বিকাশবাদই ভবিষ্যৎ। সম্প্রতি চীনের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের বীরত্বের কথাও স্মরণ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মোদি

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে বিশেষ বিমানে আচমকা লাদাখের লেহ ঘাঁটিতে যান মোদি। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে।

এদিন ১১ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে মোদি লাদাখে নিয়োজিত ভারতীয় সেনাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আপনারা যে জায়গাটিতে মোতায়েন আছেন, তার থেকেও অনেক উঁচুতে অবস্থান করছে আপনাদের সাহসিকতা। আপনাদের চারপাশে ঘিরে থাকা পর্বতগুলোর মতোই আপনারা শক্তিশালী।

চীনের নাম উল্লেখ না করে মোদি বলেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে, সম্প্রসারণবাদী শক্তি ধ্বংস হয়ে গেছে, নয়তো হার মেনেছে। বীরত্বই শান্তির পূর্বশর্ত, দুর্বলরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।’

সেনাদের উদ্বুদ্ধ করতে এবং মৃত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মোদি বলেন, ''আমি দুই মা-কে সবচেয়ে বেশি সম্মান করি। এক, ভারতমাতা এবং দুই, বীরমাতা, যারা এই সাহসী, পরাক্রমী সেনাদের জন্ম দিয়েছেন।'' 

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
সর্বশেষ খবর
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে গেলেন মাহদী আমিন
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে গেলেন মাহদী আমিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন