করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ০০:৪৬আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৩:৩৭

দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ৮৭ হাজার ৪৩৯। এর মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬২ লাখ ১২ হাজার ৪০৪ জন। করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ  এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৬০ হাজার ৯৩২। মৃত্যু হয়েছে এক লাখ ৩১ হাজার ৮০৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ আট হাজার ৯৯১। এর মধ্যে ৬২ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৬৭ হাজার ৮৮৩। এর মধ্যে ৯ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৪২। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

/এমপি/
সম্পর্কিত
আইআইটি বোম্বের অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিহতের বাবার
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে সাইবার হামলা
স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
লুট হওয়া অস্ত্র উদ্ধারই এসআরবির জন্য বড় চ্যালেঞ্জ
লুট হওয়া অস্ত্র উদ্ধারই এসআরবির জন্য বড় চ্যালেঞ্জ
ডার্বির আগে দুশ্চিন্তায় মরিনহো
ডার্বির আগে দুশ্চিন্তায় মরিনহো
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
আইআইটি বোম্বের অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিহতের বাবার
আইআইটি বোম্বের অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিহতের বাবার
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন