যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা নেই: উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ২১:৪৩আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার দরকার মনে করছে না উত্তর কোরিয়া। দেশটির এক ঊর্ধ্বতন কূটনীতিক বলেছেন, এই আলোচনা ওয়াশিংটনের রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন দূতের দক্ষিণ কোরিয়া সফরের আগে এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুই। উত্তর কোরিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুই

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্থগিত হয়ে আলোচনা শুরু করতে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করবেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেস বাইগুন। গত বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে আবারও বৈঠকে বসতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই বৈঠক স্থগিত হয়ে যাওয়া পারমাণবিক আলোচনা আবারও শুরু করতে সাহায্য করবে। তবে ওই আলোচনা নিয়ে এবার ভিন্ন অবস্থান জানালেন উত্তর কোরিয়ার শীর্ষ এক কূটনীতিক।

উত্তর কোরিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুই বলেন তার দেশের নীতি বদলাবে না আর ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনায় কোনও কাজ হবে না। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার দরকার মনে করছি না।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, নির্বাচন সামনে রেখে ‘অক্টোবর সারপ্রাইজ’ হিসেবে কিমের সঙ্গে আরেকটি বৈঠকে বসতে পারেন ট্রাম্প।

২০১৮ সালে প্রথমবারের মতো সিঙ্গাপুরে বৈঠক করেন ট্রাম্প ও কিম জং উন। পরের বছর তারা ভিয়েতনামে বৈঠকে বসেন। ওই আলোচনা ভেঙে যায়। তখন ট্রাম্প বলেছিলেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালেস্টিক মিসাইল দেওয়ার প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছেন কিম। ২০১৯ সালের জুনে দুই কোরিয়ার নিরস্ত্রীকরণ এলাকায় তৃতীয়বারের মতো দেখা করেন ট্রাম্প ও কিম। ওই সময়ে তারা আলোচনা পুনরায় শুরুর বিষয়ে একমত পোষণ করেন। তবে অক্টোবরে এসে দুই পক্ষের ওয়ার্কিং লেভেলের বৈঠক ভেঙে যায়।

/জেজে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়ালো
সর্বশেষ খবর
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের