‘সিরিয়া যুদ্ধের প্রতিবাদে' লন্ডনে তিনজনকে ছুরিকাঘাত!

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ১৩:১৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৫:১৫

london attack যুক্তরাজ্যের লন্ডনের এক পাতাল রেল স্টেশনে  এক ব্যক্তি তিনজনকে ছুরিকাঘাতে আহত করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। লন্ডনের লেটনস্টোন স্টেশনে শনিবারের এই হামলাকে ‘সন্ত্রাসবাদী আক্রমণ’ হিসেবেই দেখছে সেখানকার মেট্রো পুলিশ।
পুলিশ জানায়, এই হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন যদিও তার প্রানহানির আশঙ্কা নেই। অন্য দুইজনের আঘাত ভয়াবহ নয় বলে জানিয়েছে তারা।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই ব্যক্তিকে প্রায় তিন ইঞ্চি লম্বা একটি ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। পাশেই আরেকজন মাটিতে শুয়ে ছিলেন, বাকিরা ভয়ে স্টেশন ছেড়ে দৌঁড়ে পালিয়ে যাচ্ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণকারী চিৎকার করে বলছিলেন, “সিরিয়া যুদ্ধের প্রতিবাদেই এই আঘাত।”
লন্ডন পরিবহন কর্তৃপক্ষ জানায়, এই হামলার কারণে রেলওয়ের পুরো ব্যবস্থাই প্রভাবিত হয়েছে। লন্ডনের ভূগর্ভস্থ পরিবহন প্রধান স্টিভ গ্রিফিথ জানান, “লেটনস্টোন স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে। হামলার ঘটনার তদন্ত চলছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা করব এবং যত দ্রুত সম্ভব স্টেশন খুলে দেব।”
পুলিশ কম্যান্ডার রিচারড ওয়ালটন বলেন, “আমরা এই ঘটনাকে সন্ত্রাসবাদী আক্রমণ হিসেবেই দেখছি। সবার প্রতি শান্ত ও সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। চরমপন্থী আক্রমণ দিনে দিনে ভয়াবহ ও নৈমিত্তিক হয়ে উঠছে।”
যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ও নিজেদের সেলফোন ব্যবহার করে ঘটনার ভিডিওচিত্র ধারণ করেছেন, তাদের প্রতি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি। সূত্র- বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি