আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া সেই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ০০:১৯আপডেট : ০৮ জুলাই ২০২০, ০০:২৭

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি মো. রায়হান কবিরকে খুঁজছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি এই যুবকের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার এখবর জানিয়েছে।

আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া সেই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া
আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্তের জন্য রায়হান কবিরের সন্ধান চাইছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, রায়হান কবিরের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে অভিবাসন কর্তৃপক্ষকে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য।
এর আগে পুলিশের মহাপরিদর্শক আব্দুল হামিদ বাদর জানিয়েছিলেন, দেশবিরোধিতাসহ কয়েকটি অপরাধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, রিপোর্টারকে দ্রুত কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য ডাকা হবে। দণ্ডবিধি, দেশবিরোধিতাসহ বেশ কয়েকটি আইনের আওতায় তারা তদন্তের মুখোমুখি হবেন।
সাংবাদিকদের পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমাদের প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দেখব তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা।
হামিদ জানান, আল জাজিরার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি বিন ইয়াকুব আল জাজিরার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলে মালয়েশীয় নাগরিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার সেই প্রতিবেদন:

/এএ/
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
জেলের জালে ধরা পড়লো দাতিনা মাছ, ৪০ হাজারে বিক্রি 
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি