ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের একাংশ, উদ্ধারকাজে সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৫, ১৩:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৫

2782 ঝড়ের প্রবল আঘাতে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবারের ঝড় ও শনিবার থেকে প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।  
বন্যার কারণে অন্তত ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ল্যাংকাশায়ার, ল্যানচেস্টারসহ বেশ কিছু এলাকার হাসপাতালগুলো জেনারেটর দিয়ে চলছে। রাস্তাঘাটে পানিতে অর্ধেক ডুবন্ত অবস্থায় রয়েছে অনেক গাড়ি। বন্যার প্রবল তোড়ে অনেকগুলো সেতু ভেসে গিয়েছে।
উদ্ধারকর্মী এমা টড হান্টার বলেন, ‘ঝড়ে আক্রান্তদের কাছেই পরিস্থিতি অবিশ্বাস্য মনে হচ্ছে। তবে সবাই খুব সাহসের সঙ্গেই পরিস্থিতি মোকাবেলা করছেন।’   

4928

লন্ডনে এক ৯০ বছর বয়সী বৃদ্ধ প্রবল বাতাসে উড়ে গিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারান। এ ছাড়া ঝড়ে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ পরিস্থিতি মোকাবেলায় এক জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/ইউআর /এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি