তুরস্কের পর্বতে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৭

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২০, ১৩:৫৪আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৭:৫৩

তুরস্কের একটি পর্বতে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলটসহ সাত জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। তুরস্কের পর্বতে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশের পার্বত্য অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি। শেষবারের মতো এটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় রাত ১০টা ৩২ মিনিটে। এর ১৩ মিনিট পরই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু জানান, দুই হাজার ২০০ ফুট উচ্চতার একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে বিমানটি। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে ইতোমধ্যে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নতুন দেশ গড়তে গিয়ে ব্যর্থ টেক উদ্যোক্তা
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
সর্বশেষ খবর
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে