নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৫, ২০:৩১আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২২:২৮

মিয়ানমার থেকে নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ে মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে জায়গা করে নিয়ে দেশে পৌঁছেই আবার জমকালো সংবর্ধনা পেয়েছেন পিটার বাটলারের শিষ্যরা।

ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য এবার ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । সোমবার রাতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। 

এদিকে, ক্রীড়া মন্ত্রণালয় অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও বাফুফে আগের দেড় কোটি টাকার বোনাস এখনও দিতে পারেনি। এমনকি মধ্যরাতে ক্লান্ত দলকে হাতিরঝিলে নিয়ে অভিনব সংবর্ধনা দিয়েও এ নিয়ে কিছু জানাতে পারেনি। শুধু মিষ্টি ও ফুল দিয়ে দায়িত্ব শেষ করেছে।

আগের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত বোনাস পাননি আফঈদারা। এশিয়ান কাপে জায়গা করে নিয়েও নতুন করে কোনও ঘোষণা আসেনি। অন্যদিকে ভারতের এশিয়ান কাপ নিশ্চিত হওয়ায় তাদের জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি