৮৬ বছর পর হায়া সোফিয়ায় জুমার নামাজ আদায়

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ১৬:৩৮আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৬:৩৮

আদালতের আদেশের পর জাদুঘর থেকে মসজিদের রুপান্তরিত হওয়ার পর তুরস্কের ইস্তানবুল শহরের ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা বেষ্টনী পার হয়ে প্রায় এক হাজার মুসলিম ধর্মাবলম্বী এর অভ্যন্তরে নামাজ আদায়ের সুযোগ পায়। আবার অনেকেই বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। এতে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, হায়া সোফিয়া সব মুসলমান, অমুসলমান এবং পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ৮৬ বছর পর হায়া সোফিয়ায় জুমার নামাজ আদায়

প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিস্টান ক্যাথেড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয় হায়া সোপিয়া। তুরস্কের অটোমান শাসকরা ১৪৫৩ সালে এটিকে মসজিদে রুপান্তর করেন। ১৯৩৪ সালে মুস্তফা কামাল আতাতুর্কের সরকার এটিকে জাদুঘরে পরিণত করে। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য।

গত ১০ জুলাই তুরস্কের এক আদালতের রায়ে বলা হয়, মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে হায়া সোফিয়ার ব্যবহার আইনগতভাবে সম্ভব নয়। রায়ের পরই ঐতিহাসিক এই স্থাপনাকে মসজিদ হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই সময়ে তিনি জানান, ২৪ জুলাই থেকে জুমার নামাজের জন্য প্রস্তুত হবে হায়া সোফিয়া। শুক্রবার অন্যদের সঙ্গে এই নামাজে তিনিও অংশ নেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইউরোপে ভাঙছে বাংলাদেশের পোশাকের দুর্গ, নতুন বাজারে কাটবে কি সংকট
ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিকে পাত্তা দিচ্ছে না স্পেন
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয়: সুইজারল্যান্ড কোচ
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয়: সুইজারল্যান্ড কোচ
বৃষ্টির দিনে খিচুড়ি, বিলাস নাকি ঐতিহ্য
বৃষ্টির দিনে খিচুড়ি, বিলাস নাকি ঐতিহ্য
হাতিয়ার অধিকাংশ এলাকা প্লাবিত, বিপর্যস্ত জনজীবন
হাতিয়ার অধিকাংশ এলাকা প্লাবিত, বিপর্যস্ত জনজীবন
এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’, কি আছে এই মেডিক্যাল ড্রামায়?
এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’, কি আছে এই মেডিক্যাল ড্রামায়?
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী