শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ২১:৫৭ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৫৭

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের একটি শহর কায়াকয়। পাহাড়ি উপত্যকার দুই পাশ ঘিরে সারিবদ্ধ ঘরবাড়ি, সরু গলি, প্রাচীন ঝরনা, বিশাল রাজকীয় একটি স্কুল এবং ইজিয়ান সাগরের নীল জলরাশির দিকে নির্দেশ করা প্রাচীন গির্জা; সবই দাঁড়িয়ে আছে সেখানে। তবে গত এক শ বছরেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করে না কোনও মানুষ। এক সময়ের গমগম করা এই জনপদ এখন এক নিঃসঙ্গ ভৌতিক শহর।

এক শতক আগে লেভিসি নামে পরিচিত এই শহরে অন্তত ১০ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিস্টানের বসবাস ছিল। কারিগর হিসেবে পরিচিত এই মানুষগুলো অঞ্চলের মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে শান্তিপূর্ণভাবেই বাস করতেন। কিন্তু ১৯২২ সালে গ্রিক-তুর্কি যুদ্ধ শেষের পর দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতায় পরিস্থিতি বদলে যায়। উভয় দেশই প্রতিপক্ষের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীকে বিতাড়ন শুরু করে। এর ফলে কায়াকয় থেকে গ্রিকদের জোরপূর্বক গ্রিসের ক্যাভালায় পাঠানো হয় এবং সেখানকার মুসলিম তুর্কিদের কায়াকয়ে পুনর্বাসিত করা হয়। তবে নতুন আসা মুসলিমরা সেখানে স্থায়ী না হয়ে দ্রুতই স্থান পরিবর্তন করায় কায়াকয় ধ্বংসস্তূপে পরিণত হয়।

কায়াকয়ের প্রধান প্রবেশদ্বারের কাছে একটি ছোট রেস্তোরাঁ চালানো আইসুন একিজ জানান, তার দাদা-দাদি খুব অল্প কয়েকজন মানুষের মধ্যে ছিলেন যারা সেখানে থেকে গিয়েছিলেন। পর্যটকদের কাছে হস্তনির্মিত অলংকার বিক্রি করা একিজ বলেন, আমার দাদা-দাদি বলতেন গ্রিক মানুষগুলো ছেড়ে যেতে না চেয়ে কান্নাকাটি করত। অনেকে আবার ফিরে আসার আশায় নিজেদের সন্তানদের তুর্কি বন্ধুদের কাছে রেখে গিয়েছিল, কিন্তু তারা আর কখনোই ফিরেনি।

শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর

তিনি আরও জানান, শহরের নতুন বাসিন্দাদের বড় অংশই সেখানে থাকতে পছন্দ করেনি, কারণ ঘরের দেয়ালগুলোতে বিচ্ছু বা সাপ দূর করতে নীল রং করা ছিল। প্রায় ২ হাজার ৫০০টি জরাজীর্ণ বাড়ির গায়ে এখনও সেই নীল রঙের ছাপ দেখা যায়। আলো বাতাস ও সমতার ওপর ভিত্তি করে প্রতিটি দোতলা বাড়ি এমনভাবে তৈরি হয়েছিল যাতে একটির আলো অন্যটির বাধা না হয়ে দাঁড়ায়।

‘অ্যা গাইড টু কায়াকয়’-এর সহ-লেখক জেন একাটাই বলেন, ১৯২০-এর দশকের মর্মান্তিক ঘটনার পর শহরটিতে ছড়িয়ে থাকা গভীর বিষাদই হয়তো এটি পরিত্যক্ত হওয়ার অন্যতম কারণ। এ ছাড়া ভূমিকম্প, ঝড়বৃষ্টি এবং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে শহরের অবকাঠামোগুলো ধ্বংস হয়ে গেছে।

বর্তমানে ৩ ইউরো দিয়ে পর্যটকরা পাহাড়ের ঢালে গড়ে ওঠা এই ভৌতিক শহরের গলিগুলোতে হাঁটতে পারেন। সম্প্রতি আঙ্কারা থেকে ঘুরতে আসা ইয়িঘিত উলাশ ওজতিমুর কায়াকয়কে ‘আমাদের অতীতের এক অন্ধকার আয়না’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি একসময় খ্রিস্টানদের গ্রাম ছিল, এখন যা দেখছি তা অতীতে যা ঘটেছিল তার এক তিক্ত প্রতিফলন। ভবনগুলো প্রায় অক্ষত থাকায় এখানকার জীবনযাত্র কেমন ছিল তা অনুভব করা যায়।

একসময় এই কায়াকয় অঞ্চলটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পার্শ্ববর্তী আধুনিক পর্যটন শহর ফেথিয়েকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজ সেখানে পাহাড় চূড়ায় শুধু ওড়ে তুরস্কের লাল পতাকা আর নিচে পড়ে থাকে প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে থাকা শত শত ছাদহীন পরিত্যক্ত ঘরবাড়ি।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’