ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা ‘সরকারি হিসাবের তিন গুণ’

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১২:০০আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১২:০৩
image
হাতে আসা বেশকিছু নথির সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানে করোনাভাইরাসে মৃত্যুর প্রকৃত সংখ্যা দেশটির সরকারের দাবি করা হিসাবের প্রায় তিন গুণ। অজ্ঞাত ওই সূত্রের পাঠানো তালিকা ও নথি অনুযায়ী, ইরানে কোভিড-১৯ এ প্রথম মৃত্যু রেকর্ড করা হয় ২২ জানুয়ারিতে। অথচ দেশটি তাদের ভূখণ্ডের ভেতর প্রথম রোগী শনাক্তের কথাই জানিয়েছিল এরও প্রায় একমাস পর।

ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা ‘সরকারি হিসাবের তিন গুণ’

ইমেইলে অজ্ঞাত এক সূত্রের পাঠানো ওই নথিগুলোতে সরকারি হিসাবেই  ইরানে ২০ জুলাই পর্যন্ত নতুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যুর তথ্য রয়েছে। অথচ একই সময় পর্যন্ত ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দেশে কোভিড-১৯ এ মাত্র ১৪ হাজার ৪০৫ জনের মৃত্যুর খবর স্বীকার করেছিল। 

নথিগুলোতে ২০ জুলাই পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যাও বলা হচ্ছে চার লাখ ৫১ হাজার ২৪ জন; যা একই সময় পর্যন্ত তেহরানের দাবি করা  শনাক্ত রোগী দুই লাখ ৭৮ হাজার ৮২৭-র প্রায় দ্বিগুণ।

বিস্তৃত আকারে শনাক্তকরণ পরীক্ষা না করতে পারায় বিশ্বের প্রায় সব দেশেই কোভিড-১৯ এ আক্রান্ত-মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েকগুণ বেশি হবে। তবে ইরানের বাস্তবতাকে সেসব দেশের সঙ্গে এক করে দেখতে নারাজ বিবিসি। তারা বলছে, নথি থেকে স্পষ্ট হয়েছে যে ইরান ইচ্ছাকৃতভাবেই তাদের মৃত্যুর সংখ্যা ‘ধামাচাপা দিয়েছে’ । 

দেশটিতে প্রাদুর্ভাবের শুরুর পর থেকেই আক্রান্ত ও মৃত্যুর সরকারি হিসাব নিয়ে অনেক পর্যবেক্ষকই সন্দেহ করে আসছিলেন। ইরানের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে যেসব তথ্য পাওয়া যেত, সেগুলোর অসামঞ্জস্যতা থেকেই এ সন্দেহের সূত্রপাত।

যে সূত্র থেকে এসব নথি এসেছে, তা ইরানের কোনো সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কিনা কিংবা কীভাবে এ তথ্য জোগাড় করা হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি বিবিসি। 

/বিএ/
সম্পর্কিত
ইরানকে ‘মানচিত্র থেকে মোছার’ আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দণ্ডিত ইসরায়েলি গুপ্তচর
তেহরানে আসিম মুনির
হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ