দেশ ছেড়ে পালালেন স্পেনের সাবেক রাজা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১১:৫৩আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১১:৫৮
image

দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর ‘অজানার উদ্দেশে দেশ ছেড়েছেন’ স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। স্পেনের রাজপ্রাসাদ সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে সাবেক এই রাজা এখন কোথায় বসবাস করবেন সেটি এখনও স্পষ্ট নয়।

দেশ ছেড়ে পালালেন স্পেনের সাবেক রাজা

ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কার্লোস। সৌদি আরবে একটি দ্রুত গতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে কার্লোসের বিরুদ্ধে জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট।

বিবিসি জানিয়েছে, ৮২ বছর বয়সী সাবেক রাজা এক চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে দেশ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, তদন্তের জন্য যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে।

গত ১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার ক্ষেত্রে হুয়ান কার্লোস বেশ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। রাজ সিংহাসনে ৪০ বছর থাকার পর ২০১৪ সালে তিনি ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

ছেলের কাছে লেখা চিঠিতে সাবেক এই রাজা বলেন, ‘স্পেনের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজা হিসেবে তুমি যাতে ভালো কাজ করতে পারো, সেজন্য আমি এখন দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সৌদি আরবের মক্কা-মদিনা রেল প্রকল্পের জন্য ৬০০ কোটি ডলারের কাজ পায় স্পেনের একটি কোম্পানি। এরপর ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর সৌদি প্রকল্পের সাথে হুয়ান কার্লোসের দুনীতির সংশ্লিষ্টতা প্রমাণের উদ্যোগ নেয় দেশটির সুপ্রিম কোর্ট। তিনি যতক্ষণ পর্যন্ত রাজা ছিলেন, ততক্ষণ পর্যন্ত তার দায়মুক্তি ছিল।

স্পেনের দুর্নীতি-বিরোধী কর্মকর্তারা সন্দেহ করেন, সাবেক এই রাজার কিছু অঘোষিত অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে গচ্ছিত রয়েছে। সে দেশের সরকার বলেছে, ‘বিচার সবার জন্য সমান’ এবং তদন্তে সরকার কোনও ধরনের ‘হস্তক্ষেপ’ করবে না।

/বিএ/
সম্পর্কিত
রান্নাঘর থেকে ডাইনিং রুম সাড়ে ৪ মিনিটের পথ, রাজপ্রাসাদ কিনলেন জাকারবার্গ
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’