বৈরুতের বিস্ফোরণ দুর্ঘটনা নয়, বোমা হামলা: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২০, ০৯:৫০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৯:৫৪
image

লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী জোরা বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ বোমা হামলা বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের করোনাভাইরাস ব্রিফিং-এ ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

বৈরুতের বিস্ফোরণ দুর্ঘটনা নয়, বোমা হামলা: ট্রাম্প

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৪ হাজার মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে লেবাননের জনগণকে সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি তাদের জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দেন। বলেন, ‘প্রথমেই আমি লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিভিন্ন সংবাদে দেখা যাচ্ছে সেখানে বহু মানুষ হতাহত হয়েছে। কয়েকশ মানুষ গুরুতর আহত হয়েছে। হতাহত ও তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তায় প্রস্তুত।’

ট্রাম্প বলেন, ‘লেবাননের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক রয়েছে। আমেরিকার তাদের পাশে থাকবে।’

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন, অত্যন্ত বিস্ফোরক রাসয়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে। কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুদ রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ঘটনাকে বিপর্যয় আখ্যা দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

ট্রাম্প এটিকে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘বৈরুতের বিস্ফোরণ একটি হামলার ঘটনা ছিল; এ বিষয়ে আপনি আত্মবিশ্বাসী?’ জবাবে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা তাকে যা বলেছিলেন, তার ভিত্তিতে এটি ‘মনে হচ্ছে’। এটি হামলার ঘটনা ছিল।

ট্রাম্প বলেন, ‘আমি আমাদের কয়েকজন জেনারেলের সঙ্গে সাক্ষাত করেছি এবং তারা মনে করছেন যে এটি কোনও উৎপাদন সংক্রান্ত বিস্ফোরণ ধরনের ঘটনা নয়। তারা মনে করে এটি হামলার ঘটনা ছিল। এটি ছিল এক ধরনের বোমা বিস্ফোরণ। তারা আমার চেয়ে আরও ভাল জানে।’

/বিএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
সর্বশেষ খবর
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল