বিদেশি শ্রমিক নিয়োগের বাধা তুলে নিচ্ছে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৯:০৭ আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৪৩

স্থানীয় কর্মীদের সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান এক বিবৃতিতে জানান, বেশ কিছু নিয়োগদাতার অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মালয়েশিয়ায় পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে

করোনাভাইরাস মহামারির মধ্যে স্থানীয়দের কাজের সুযোগ নিশ্চিত করতে জুলাই মাসে নির্মাণ, কৃষি এবং খামার সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেয় মালয়েশিয়ার সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে ৬৭ হাজার স্থানীয় কর্মী এবং চার হাজার সাতশ’ বিদেশি কর্মী কাজ হারায়।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকারি বিবৃতিতে বলা হয়, ‘তারপরও কিছু নিয়োগদাতা দাবি করছেন তাদের এখনও বহু বিদেশি কর্মী প্রয়োজন এবং তারা নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আবেদন করেছেন।’ তবে কর্মী চাহিদা পূরণের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে নিয়োগদাতাদের আহ্বান জানান মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান।

কোনও ক্ষেত্রে স্থানীয় শ্রমিক পাওয়া না গেলে বিদেশি কর্মী পুনরায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যারা বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের বিবেচনায় নেওয়ার আহ্বান জানান দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান। যদি কোনও বিদেশি শ্রমিককে পুনরায় মালয়েশিয়ায় নিতে হয় তাহলে তাকে অবশ্যই আগে যে সেক্টরে কর্মরত ছিল সেই সেক্টরেই নিয়োগ দিতে হবে বলে জানান তিনি।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২১ লাখ বিদেশি কর্মী বৈধভাবে অবস্থান করছেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি