নিউ জিল্যান্ডে নতুন সংক্রমণ, জাতীয় নির্বাচন বিলম্বিত

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ০৮:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৮:৫৪
image

১৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের নতুন সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের তারিখ চার সপ্তাহ পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

নিউ জিল্যান্ডে নতুন সংক্রমণ, জাতীয় নির্বাচন বিলম্বিত

নিউ জিল্যান্ডে টানা ১০২ দিন স্থানীয় কোনো সংক্রমণ ছিল না। তবে দুইদিন আগে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে করোনার নতুন একটি ক্লাস্টার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করা হয় সেখানে। রবিবার পর্যন্ত অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন। আর সমগ্র নিউ জিল্যান্ডে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। তবে ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনও ইচ্ছা নেই বলে জানান তিনি। বলেন, ‘নির্বাচন পেছানোর কোনও ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন। তাছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদের মাধ্যমেই নতুন করে ভাইরাসটি ছড়াতে শুরু করেছে। নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন, তারা  পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের দ্বারা সংক্রমিত হচ্ছেন।

/বিএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস, ৯৬ বছরে প্রথমবার পরপর দুই জয়
আত্মঘাতী গোল আর ভিএআর ড্রামা, বিরতিতে ২ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
সিরিজ রক্ষা হলো না, ৭ রানে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি