ইরানি কূটনীতিককে তলব আমিরাতের

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১৪:০০ আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:৩৪
image

আবুধাবিতে নিযুক্ত ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল-আমিরাত চুক্তি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এই তথ্য জানিয়েছে।

ইরানি কূটনীতিককে তলব আমিরাতের

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে গত বৃহস্পতিবার শান্তিচুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার রুহানি মন্তব্য করেন, এ চুক্তি করে আমিরাত ‘বিরাট ভুল’ করেছে।

আমিরাতের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের বক্তব্য ‘মেনে নেওয়া যায় না, এমন কথা উসকানিমূলক; আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় এর মারাত্মক প্রভাব পড়তে পারে’।

এরপরই আবুধাবিতে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে ‘কড়া ভাষায় প্রতিবাদের একটি মেমো’ ধরিয়ে দিয়েছে আমিরাত। এ ব্যাপারে তেহরান থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতের বিবৃতিতে বলা হয়েছে, তারা রুহানির বক্তব্যকে ইউএই’র অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল বলে গণ্য করছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সর্বশেষ খবর
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন