সমালোচনার মুখে সিদ্ধান্ত পাল্টালো যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ১৪:০০আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৪:০৬
image

ডেমোক্র্যাটিকসহ বিভিন্ন বিরোধীদলের সমালোচনার মুখে অবশেষে কার্যক্রমগত নীতিমালায় পরিবর্তন আনার সিদ্ধান্ত স্থগিত করলো যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ। নতুন এ নীতিমালার বিরুদ্ধে যখন কংগ্রেসে শুনানি হতে যাচ্ছে এবং অন্তত ২০টি অঙ্গরাজ্য ডাকবিভাগের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে, তখনই এ ঘোষণা দিলেন পোস্টমাস্টার জেনারেল লুই ডিজয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমালোচনার মুখে সিদ্ধান্ত পাল্টালো যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ

যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষ চাকুরি হারাবার ভয়ে সশরীরে ভোট দিতে পারেন না৷ কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়৷ এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে৷ এ বছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে৷ সম্প্রতি অ্যাক্সিওস/সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে, তিন চতুর্থাংশ রিপাবলিকান সশরীরে আর ৫০ শতাংশ ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। ডাক বিভাগ বিশাল সংখ্যায় পোস্টাল ব্যালট সামলাতে পারবে কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করে আসছেন তিনি৷ সম্প্রতি ডাক বিভাগের বরাদ্দ কাটছাঁটও করেছেন তিনি।

ডাকবিভাগের প্রধান ডিজয় ট্রাম্পেরই সমর্থনপুষ্ট। রিপাবলিকান শিবিরের একজন অর্থদাতাও তিনি। ডিজয়ের নেতৃত্বে ডাকবিভাগে নতুন যে নীতিমালা প্রণয়নের কথা ভাবা হয়েছিল তার মধ্যে রয়েছে-সব মেইল বক্স সরিয়ে নেওয়া, ডেলিভারি দেওয়ার সময় কমিয়ে আনা এবং সর্টিং মেশিন বন্ধ করে দেওয়া। ডেমোক্র্যাটরা আশঙ্কা জানায়, এর মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থায় প্রতিনিধি পরিষদে জবানবন্দি দিতে ডিজয়কে তলব করেন স্পিকার ন্যান্সি পেলোসি। ডাক বিভাগের পরিবর্তনগুলো থামিয়ে দিতে ভোটাভুটিরও আয়োজন করা হয়। আর তার আগেই ডিজয় জানালেন, নতুন নীতিমালা প্রণয়নের সে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এখন তিনি বলছেন, পোস্ট অফিসের কর্মঘণ্টা কমানো হবে না। মেইল বক্স ও সর্টিং মেশিনও সরানো হবে না।

/এফইউ/
সম্পর্কিত
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি