জালিয়াতির অভিযোগে ট্রাম্পের সাবেক উপদেষ্টা ব্যানন গ্রেফতার

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২০, ২২:০৩আপডেট : ২১ আগস্ট ২০২০, ১১:২৩

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল সংগ্রহে জালিয়াতির অভিযোগে আটক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। মার্কিন বিচার বিভাগ বলছে, ‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারণার মাধ্যমে প্রায় আড়াই কোটি ডলারের তহবিল সংগ্রহ করে ব্যানন ও অপর তিন ব্যক্তি লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন। বিচার বিভাগের দাবি, ওই তহবিল থেকে প্রায় দশ লাখ ডলার নিজের ব্যক্তিগত ব্যয় নির্বাহের জন্য খরচ করেছেন ব্যানন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিশ্রুতি পূরণে তহবিল সংগ্রহের উদ্দেশে শুরু হয় ‘উই বিল্ড দ্য ওয়াল’স ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করা হয় প্রায় আড়াই কোটি ডলার।

তবে নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চল জেলার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল অদ্রে স্ট্রস জানিয়েছেন, ওই তহবিল থেকে দাতাদের লাখ লাখ ডলার জালিয়াতির মাধ্যমে সরিয়ে নিয়েছেন স্টিভ ব্যানন, ব্রায়ান কোলফেজ, অ্যান্ড্রু ব্যাদোলাতো এবং টিমোথি শেয়া। মার্কিন বিচার বিভাগ বলছে, নিজের নিয়ন্ত্রিত একটি অলাভজনক সংস্থার মাধ্যমে অন্তত দশ লাখ ডলার সরিয়ে নেন ব্যানন। এর থেকে তিনি ব্যক্তিগত খরচ নির্বাহ করেন।

চারজনের বিরুদ্ধে তহবিল জালিয়াতি ছাড়াও অর্থ পাচারের চক্রান্ত করার অভিযোগ আছে। দোষী সাব্যস্ত হলে এ দুই অভিযোগেই তাদের সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, উগ্র রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনের মুখ্য কৌশল প্রণেতা হয়েছিলেন স্টিভ ব্যানন। সমালোচকরা ব্যাননকে একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও ডানপন্থি বর্ণবিদ্বেষী বলে আখ্যায়িত করেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠতম ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি। মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন