পরমাণু স্থাপনায় বিস্ফোরণ নাশকতা ছিল: ইরান

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২০, ১০:৩১আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১০:৩৬
image

ইরান বলছে, গত মাসে তাদের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা নাশকতা ছিল। রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন। তবে এই নাশকতার নেপথ্যে কারা আছেন, তা বলা হয়নি।

পরমাণু স্থাপনায় বিস্ফোরণ নাশকতা ছিল: ইরান

জুলাইয়ের প্রথম সপ্তাহে তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আগুন লাগে। সে দেশের কর্মকর্তাদের একাংশ তখন বলেছিলেন, সাইবার হামলার কারণেই ওই অগ্নিকাণ্ড হয়। তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।

রবিবার বেহরুজ বলেন, ‘নানতাজ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ছিল নাশকতার ফল। নিরাপত্তা কর্তৃপক্ষ যথাসময়ে বিস্ফোরণের কারণ প্রকাশ করবে।’

এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটির বেশিরভাগ অংশই মাটির নিচে অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণে থাকা ইরানের বেশ কয়েকটি স্থাপনার মধ্যে এটি অনতম। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে পরমাণু স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাধাগ্রস্ত হতে পারে।

/বিএ/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি