সমঝোতা হলে জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক হতে পারে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ২৩:০৪আপডেট : ১৭ মে ২০২৫, ২৩:০৪

কিছু বিষয়ে চূড়ান্ত সমঝোতা হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে কী ধরনের চুক্তি হলে বৈঠক সম্ভব—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পেসকভ। পুতিন ও জেলেনস্কি সর্বশেষ মুখোমুখি হন ২০১৯ সালের ডিসেম্বরে।

তুরস্কে চলমান শান্তি আলোচনা ঘিরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট চলতি সপ্তাহেই পুতিনকে সরাসরি সাক্ষাতের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু পুতিন সেখানে না গিয়ে সহকারী ও কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল পাঠান, যারা শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে ২০২২ সালের মার্চের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

বৈঠকে পুতিন-জেলেনস্কি সম্ভাব্য বৈঠকের বিষয়টি তোলা হয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন।

এ প্রসঙ্গে পেসকভ বলেন, এমন বৈঠক সম্ভব, তবে তা হতে হবে দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু চুক্তি এবং আলোচনার ফলাফলের ভিত্তিতে।

তিনি আরও বলেন, চুক্তিপত্রে সইয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইউক্রেনের পক্ষে ঠিক কে সেই চুক্তিতে সই করবেন।

পেসকভ তার এই মন্তব্য ব্যাখ্যা না করলেও বিশ্লেষকেরা বলছেন, পুতিন এর আগেও জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, তার নির্বাচিত মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে।

বর্তমানে যুদ্ধকালীন আইন জারি থাকায় ইউক্রেনে নতুন নির্বাচন এখনও হয়নি। ফলে চুক্তিতে জেলেনস্কির সইয়ের বিষয়টি ঘিরে ক্রেমলিনের আপত্তি থেকেই যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী