চীনা সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭

যুক্তরাষ্ট্রে থাকা চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের সবকটি সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আশাবাদ জানিয়ে বলেছেন, ২০২০ সালের শেষ নাগাদ চীনের এসব সাংস্কৃতিক কেন্দ্রগুলো দেশ ছাড়বে। ফক্স বিজনেস নেটওয়ার্কে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি চীনা ইনস্টিটিউটগুলোকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করেন। চীনা সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

পম্পেও বলেন, তার প্রত্যাশা চীনের সাংস্কৃতিক কেন্দ্রগুলো মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ছেড়ে যাবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেই তাদের (চীনাদের) সঙ্গে যুক্ত থাকার ঝুঁকি বিবেচনায় নেবে।

চীনের সরকারি তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে গুপ্তচর নিয়োগের জন্য কাজ করে বলেও অভিযোগ করেন পম্পেও।

তিনি বলেন, আমি মনে করি মার্কিন প্রতিষ্ঠানগুলো বিষয়টি অনুধাবনে সক্ষম হবে। আমি আশাবাদী যে, এই বছরটি শেষ হওয়ার আগেই এগুলো (চীনা সাংস্কৃতিক কেন্দ্র) বন্ধ করে দেবো।’

উল্লেখ্য, চীনা চরবৃত্তি নিয়ে এমনিতেই ট্রাম্প প্রশাসনের ব্যাপক উদ্বেগ কাজ করছে। গত মাসেই চীনের কাছে গোপন তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার হন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক একজন কর্মকর্তা।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আলেক্সান্ডার ইয়োক চিং মা (৬৭) নামের সাবেক ওই গোয়েন্দা বেশ কয়েক বছর ধরে এ কাজে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, আরেক সাবেক সিআইএ কর্মকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে তথ্য বিক্রির বিনিময়ে লাখ লাখ ডলার ও উপহার গ্রহণ করেন চিং মা। সূত্র: রয়টার্স, ফক্স নিউজ।

/এমপি/
সম্পর্কিত
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রে পোশাক যাচ্ছে কম, দামও কম 
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি