ব্রিটিশ বাংলা‌দেশি এম‌পি আফসানার বিরু‌দ্ধে প্রতারণার মামলা

লন্ডন প্রতি‌নি‌ধি
৩০ অক্টোবর ২০২০, ০০:৪৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২৩:১১
image

লন্ড‌নের বাঙালিপাড়া পপলার ও লাইমহাউস আসনের এম‌পি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের বিরুদ্ধে সরকারি আবাসন নিয়ে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ‘প্রভাব খাটিয়ে’ লন্ডন কাউন্সিলের তিন লাখ ডলার দামের একটি ফ্ল্যাট পেয়েছেন এবং সঠিক তথ্য গোপন করেছেন।

ব্রিটিশ বাংলা‌দেশি এম‌পি আফসানার বিরু‌দ্ধে প্রতারণার মামলা

আফসানা নি‌জের বিরু‌দ্ধে ওঠা অভি‌যোগ অস্বীকার ক‌রে‌ ব‌লে‌ছেন, তি‌নি ষড়য‌ন্ত্রের শিকার। লেবার পার্টি এই অভিযোগের বিষয়ে তাৎক্ষ‌ণিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

গত বছর ব্রিটিশ নির্বাচনে টাওয়ার হ্যামলেটস বারার পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে প্রথমবার নির্বাচন করেই জিতে যান ৩০ বছর বয়সী আফসানা। তিনি লেবার নেতা জেরেমি করবিনের সহযোগী হিসেবে পরিচিত।

আফসানার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ৩ লাখ পাউন্ড মূল্যমানের ইসল অব ডগসের যে ফ্ল্যাটটি নিয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে, সেটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্তর্গত।

কাউন্সিলের মেয়র জগ বিগস লেবার পা‌র্টির নেতা হ‌লেও স্থানীয় রাজনী‌তি‌তে আফসানার সমর্থক নন। 

আবাসন প্রতারণার এই মামলায় আফসানাকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে পার্লামেন্টের সদস্যপদ হারাতে হতে পারে। একইসঙ্গে তার শাস্তিও হতে পারে।

গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন আফসানা। তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
চকবাজারে মার্কেটে আগুন, যা বলছে ফায়ার সার্ভিস
চকবাজারে মার্কেটে আগুন, যা বলছে ফায়ার সার্ভিস
কীভাবে বাংলাদেশের গমের বাজার দখল করলো আর্জেন্টিনা
কীভাবে বাংলাদেশের গমের বাজার দখল করলো আর্জেন্টিনা
বিদেশি পর্যটকের খরা কাটবে কীভাবে
বিদেশি পর্যটকের খরা কাটবে কীভাবে
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি