প্রকাশ্যে ধূমপান বন্ধে আইন কঠোর করলো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ১৮:৫৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:৩৮

নির্দিষ্ট কিছু স্থানে ধূমপান নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান পিউপিল’স অ্যাসেম্বলি। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করতেই আইনটি প্রণয়ন করা হয়েছে। তামাক নিষিদ্ধ আইন অনুযায়ী জনসমাগম হয় এমন বেশ কিছু স্থানে নিষিদ্ধ হবে ধূমপান। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চেইন স্মোকার হিসেবে পরিচিতি রয়েছে কিম জং উনের

উত্তর কোরিয়ায় ধূমপানের হার অনেক বেশি। ২০১৩ সালে করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ অনুযায়ী, দেশটির ৪৩.৯ শতাংশ পুরুষ ধূমপান করে থাকেন। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন একজন ‘চেইন স্মোকার’ বলে পরিচিত। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে তাকে প্রায়ই সিগারেট হাতে দেখা যায়।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রণয়ন করা তামাক নিষিদ্ধ আইনে সিগারেট উৎপাদন ও বিক্রির ওপর আইনি ও সামাজিক নিয়ন্ত্রণ জোরালো করা হয়েছে। নির্দিষ্ট কিছু স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে রাজনৈতিক ও মতাদর্শিক শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার, সিনেমা হল এবং মেডিক্যাল ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন স্থাপনা।

উল্লেখ্য, ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় সম্মেলনে যোগ দিতে হ্যানয়ে যাওয়ার সময় চীনের নান্নিং শহরে যাত্রাবিরতির সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সিগারেট জ্বালাতে দেখা যায়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বশেষ খবর
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ