তুরস্কে ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ২৩:৩০আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২৩:৩৩
image

২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। এদের মধ্যে বহু সেনা কর্মকর্তাও রয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানকে উৎখাতে ওই ব্যর্থ অভ্যুত্থান সংগঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তুরস্কে ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৬ সালের ১৫ জুলাই রাজধানী আঙ্কারার পাশের আকিনচি বিমান ঘাঁটি থেকে সরকার উৎখাতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয় বলে অভিযোগ রয়েছে। ব্যর্থ হওয়া অভ্যুত্থানে জড়িত থাকার মামলায় বিমান বাহিনীর পাইলট, সেনা কর্মকর্তাসহ প্রায় পাঁচশ’ জনকে আসামি করা হয়।

প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ এই অভ্যুত্থানের নেপথ্য ষড়যন্ত্রকারী ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম নেতা ফেতুল্লাহ গুলেন। ব্যর্থ এই অভ্যুত্থানে ২৫১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় দুই হাজারের বেশি মানুষ। এই ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার দায় অস্বীকার করে আসছেন গুলেন। তবে ওই ঘটনার পর দেশটিতে গণহারে গ্রেফতার শুরু হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হয় ২০১৭ সালের আগস্ট মাসে। আসামিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যা প্রচেষ্টা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দখলের অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার তুরস্কের সবচেয়ে বড় আদালত সিনকানে ওই মামলার রায় ঘোষণা করা হয়। সেসময় আদালত প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পূর্ণ।

উল্লেখ্য, অভ্যুত্থান শুরুর সময় অবকাশকালীন ছুটিতে ছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। রাতভর অস্থিরতার পর এরদোয়ানের হাজার হাজার সমর্থক রাজপথে নেমে আসে। সেনা সদস্যদের মোকাবিলা করে তাদের ক্ষমতা দখল ঠেকিয়ে দেয় এসব বিক্ষুব্ধ সমর্থক।

/জেজে/
সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
সর্বশেষ খবর
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি