হুঁশিয়ারির পরও ভারতের কৃষক আন্দোলনের পাশে ট্রুডো

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:০৫

ভারতের কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পরই কানাডার হাইকমিশনারকে তলব করেছিল নয়া দিল্লি। তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন ট্রুডো। নয়া দিল্লির অবস্থান জানার পরও শুক্রবার ফের তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারতের কৃষক আন্দোলনের পাশেই আছেন তিনি।

হুঁশিয়ারির পরও ভারতের কৃষক আন্দোলনের পাশে ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা পৃথিবীজুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে এবং থাকবে। আমরা খুশি যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।

মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী সংক্রান্ত এক অনলাইন আলোচনায় তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রথম কোনও বিশ্বনেতা হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন তিনি। জাস্টিন ট্রুডো বলেন, ভারতে কৃষক আন্দোলন পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে খুবই উদ্বেগে আছি। আমি জানি এই বাস্তবতা আপনাদের অনেকের। আপনাদের স্মরণ করিয়ে দেই, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় কানাডা আপনাদের পাশে থাকবে।

এমন মন্তব্যের পর নয়া দিল্লিতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।

শুক্রবার তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করা হয় তাকে।

কানাডায় খলিস্তানি কট্টরপন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করায় নিরাপত্তার অভাব তৈরি হয়েছে বলেও অভিযোগ করা হয় ভারতের পক্ষ থেকে।

উল্লেখ্য, কানাডার জনগোষ্ঠীর বড় একটি অংশ ভারতীয় বংশোদ্ভূত এবং শিখ ধর্মের অনুসারী। দেশটির মূলধারার রাজনীতিতেও তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
১০০ ডলারের পথে তেলের দাম
১০০ ডলারের পথে তেলের দাম
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি