মিয়ানমারে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সেনা সদস্যদের বিরল কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১২:২৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:২৪
image

সেনা সদস্যদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর দৃঢ়চেতা নারী থেইন উ (ছদ্মনাম) মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কয়েক মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে বিরল এক জয় পেয়েছেন তিনি। শনিবার এক সেনা আদালতের রায়ে তিন ধর্ষকের প্রত্যেকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। ৩৬ বছর বয়সী থেইন উ মনে করেন তার এই বিজয় সেনাবাহিনীর ধর্ষণের শিকার অন্য নারীদের সোচ্চার হওয়ার এবং সেনা সদস্যদের দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস যোগাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মিয়ানমারে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সেনা সদস্যদের বিরল কারাদণ্ড

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সংঘাত কবলিত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়ন ও অন্যান্য সহিংসতা চালানো অভিযোগ রয়েছে। তবে দেশটির ক্ষমতাধর এই বাহিনী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। চার সন্তানের মা রাখাইনের ওই নারীও প্রথম যখন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন তখন সেই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

রাখাইন রাজ্যে গত দুই দশকের বেশি সময় ধরে সেনাবাহিনী ও নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর আরও বেশি স্বায়ত্ত্বশাসনের দাবিতে সংগ্রামরত আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চলছে। সেখানেই গত জুনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন থেইন উ। তিনি বলেন, ‘আমার মতো আরও বহু নারীর সঙ্গেই এমন আচরণ হয়েছে। আমি যদি তা প্রকাশ না করতাম, তাহলে হয়তো আরও অনেকের সঙ্গেও এটা ঘটতো।’

থেইন উ অভিযোগ তোলার পরই মিয়ানমারের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়, ওই নারী মিথ্যা অভিযোগ তুলছেন। এমনকি সামাজিকভাবেও নানা প্রতিবন্ধকতার স্বীকার হয়েছেন তিনি। এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলেন না তার স্বামী।

সামরিক ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিতে পারে এমনটা এখনও বিশ্বাস করতে পারছেন না থেইন উ। তিনি বলেন, ‘আমি আনন্দ ও কষ্ট দুটোই পাচ্ছি। আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না এই রায় সংঘাত কবলিত এলাকায় ধর্ষণ এবং নারী নিপীড়ন থামাবে কারণ তারা (সেনাবাহিনী) দ্বিমুখী আচরণের কারণে মানুষের কাছে অবিশ্বস্ত হয়ে পড়েছে।’

শনিবার এক বিরল স্বীকারোক্তি দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর তরফে জানানো হয়, থেইন উ’র তিন ধর্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজেদের ‘স্বচ্ছ’ তদন্ত অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে বলেও দাবি করে সেনাবাহিনী।

তবে পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে থেইন উ’র বিজয় বড় কোনও পরিবর্তন আনবে বলে মনে করার জন্য এখনও যথেষ্ট সময় গড়ায়নি। অতীতে সেনাবাহিনী ধর্ষণের অভিযোগ অস্বীকারের পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ তোলাদের বিরুদ্ধে উল্টো মানহানি মামলা দায়ের করেছে সেনা সদস্যরা।

প্রায় ছয় মাস আগের এক রাতে ধর্ষণের শিকার হন থেইন উ। সেই রাতের কথা এখনও স্মৃতিতে জ্বল জ্বল করে তার। সন্ধ্যা শুরু হতেই তার গ্রামে গুলির শব্দ ছড়িয়ে পড়তে শুরু করে। থেইন উ নিজের মেয়ে- নাতনিদের নিয়ে নিজের শ্বাশুড়ীর ঘরে অন্য নারী ও শিশুদের পাশাপাশি আশ্রয় নেন। মাঝরাতের দিকে শিশুদের কান্নার শব্দ শুরে চার সেনা সদস্য তাদের লুকিয়ে থাকার ঘরে ঢুকে পড়ে।

থেইন উ বলেন, ‘বুঝতে পারলাম আমার চেয়ে শক্তিশালী তিন পুরুষের কাছ থেকে পালানোর কোনও পথ নেই।’ ওই ঘটনার পর নিজের সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে রাজধানী সিত্তে এলাকার দিকে চলে আসেন। সেখানেই তিনি ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই চালানোর সিদ্ধান্ত নেন। থেইন উ মনে করেন তিন ধর্ষকের শাস্তি হলেও চতুর্থ ব্যক্তিটি ছিলেন এক সিনিয়র কর্মকর্তা। তার বিশ্বাস ওই কর্মকর্তা চাইলে তাকে রক্ষা করতে পারতেন। সেটা না করায় তারও শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি
মরুভূমিতে ‘মার্কিন যুদ্ধজাহাজ’! কী বার্তা দিতে চাইছে চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল