মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ২০

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৬, ১১:৩৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১১:৩৭

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ২০মেক্সিকোয় ব্রিজ ভেঙে একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ২০জন নিহত হয়েছেন। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ভারাক্রুজ রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র এক খবরে এ কথা জানা গেছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়ের প্রধান ইয়োলন্ডা গুটিয়েরেজ জানান, ৪৫জন যাত্রী নিয়ে বাসটি করডোবা শহরের কাছে আটোইয়াক নদীর একটি ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। যাত্রীসহ বাসটি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। এতে ২০ জনের মৃত্যু হয়। বাসে একটি সকার টিমের খেলোয়াড়রা ছিলেন।

ভারাক্রজ রাজ্য সরকার জানিয়েছে, দ্রুতগতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালক বেঁচে আছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আহত অপর ২৫ জনের অবস্থার বিস্তারিত জানা যায়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ও স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল ওসোরিও দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি