চলে গেলেন ব্রিটিশ সংগীত শিল্পী ডেভিড বোয়ি

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৬, ১৩:৩৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৩:৩৮

ডেভিড বোয়ি

ক্যান্সার আক্রান্ত ব্রিটিশ সংগীত শিল্পী ডেভিড বোয়ির মৃত্যু হয়েছে। সোমবার ৬৯ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত এ শিল্পীর মৃত্যু হয় বলে তার ছেলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিডের ছেলের দেওয়া বিবৃতিতে বলা হয়, ১৮ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে আজ (সোমবার, ১১ জানুয়ারি) ডেভিড বোয়ির মৃত্যু হয়েছে। তার মৃত্যু হয়েছে শান্তিপূর্ণভাবে। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবারেই জন্মদিনে বোয়ির সর্বশেষ অ্যালবাম ‘ব্ল্যাকস্টার’ মুক্তি পেয়েছে।  এতে সাতটি গান রয়েছে। গানগুলো সমালোচকদের প্রশংসা পেয়েছে।

বেশ কয়েক বছর ধরেই বোয়ির স্বাস্থ্য খারাপ ছিল বলে ধারণা করা হচ্ছিল। সর্বশেষ ২০০৬ সালে বোয়ি নিউ ইয়র্কে একটি চ্যারিটি কনসার্টে গান গেয়েছিলেন।

১৯৭২ সালে দ্য রাইজ, ফল অব জিগি স্টারডাস্ট ও স্পাইডার ফ্রম মার্স দিয়ে জনপ্রিয়তা পান বোয়ি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, লেট’স ড্যান্স, স্পেস ওডিটি, আন্ডার প্রেসার, রেবেল রেবেল, লাইফ অন মার্স ও সাফ্রাগেট সিটি।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি