ভেনেজুয়েলায় ডিক্রি জারি, অর্থনীতিতে কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৬:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:১০
image

নিকোলাস মাদুরো ব্যাপক মুদ্রাস্ফীতি আর করুণ প্রবৃদ্ধিজনিত সংকটে থাকা ভেনেজুয়েলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করলো দেশটির সরকার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডিক্রি জারির মাধ্যমে দুই মাসের জন্য এই জরুরি অবস্থা ঘোষণা করেন। ডিক্রির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং মুদ্রা স্থানান্তরের উপর আরও বেশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা হলো।
এক বছরের মধ্যে সরকারের প্রথম অর্থনৈতিক ডাটা প্রকাশের পরই এমন উদ্যোগ নেওয়া হলো। ওই অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা গেছে, তেলের দাম কমে যাওয়ার কারণে ভেনেজুয়েলায় মন্দা বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের প্রথম নয় মাসে ভেনেজুয়েলার অর্থনীতি সাড়ে ৪ শতাংশ সংকুচিত হয়েছে। ২০১৪ সালের শেষ থেকে এ পরিসংখ্যান গোপন রাখার কারণে মাদুরো সরকারের তোপের মুখে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের অর্থনৈতিক সংকটকে দুর্যোগ হিসেবে উল্লেখ করে মাদুরো বলেন, ‘আমরা একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। কেউ কেউ এটাকে কেবল আমার জন্য দুর্যোগ বলে মনে করে থাকেন যা ঠিক নয়। এটি আদতে এমন এক পরিস্থিতি যার কারণে ভেনেজুয়েলার প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

কংগ্রেসে বিরোধী মধ্য-ডানপন্থীদল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট মাদুরো কংগ্রেসে জাতির উদ্দেশে ভাষণ দেন। আর এর কয়েক ঘণ্টা পূর্বে অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়। তবে কংগ্রেসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে বিরোধী নেতৃত্বাধীন জাতীয় পরিষদের ডিক্রিটি অনুমোদন কিংবা পাস করার ক্ষমতা রয়েছে।

ভেনেজুয়েলায় বিশ্বের সর্বাধিক তেলের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। তেলের মূল্য হ্রাসের কারণে গত ১৮ মাসে দেশটির প্রায় ৬০ শতাংশ আয় কমে গেছে। দেশটির জাতীয় আয়ের ৯৬ শতাংশই আসে তেল রপ্তানি থেকে। সূত্র: আলজাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি