ট্রাম্পকে মসজিদে ডাকছেন করবিন!

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ১৮:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৮:২৯
image

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে মসজিদে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বিরোধী দলের এই নেতা বলেন, ট্রাম্প যুক্তরাজ্যে গেলে তিনি তাকে লন্ডনের একটি মসজিদে যাওয়ার আমন্ত্রণ জানাবেন। তবে বিবিসির সাক্ষাৎকারে ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন তিনি। তিনি বলেন, 'তাকে যুক্তরাজ্যে আসতে দেওয়া উচিত। যুক্তরাজ্যে আসার ব্যাপারে কাউকে নিষিদ্ধ করা উচিত নয়।'

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা করবিন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা এবং তাদের ওপর নজর রাখার দাবি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই আলোচনার ঝড় তুলেছেন। তাকে যুক্তরাজ্যে যেতে দেওয়া হবে কীনা তা নিয়ে সোমবার হাউজ অফ কমন্সে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিয়ে ট্রাম্পের দাবির ব্যাপারে মন্তব্য জানতে চাইলে লেবার নেতা করবিন বলেন, 'তার এই দাবি খুবই অদ্ভুত।' ট্রাম্পকে যুক্তরাজ্যে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, 'আমি তাকে আমার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ মেক্সিকান ও মুসলিমদের নিয়ে তার সমস্যা আছে। আমার স্ত্রী একজন মেক্সিকান। আমার নির্বাচনী এলাকায় বহু জাতি ও সংস্কৃতির লোকেরা বসবাস করেন।'

পূর্ব লন্ডনের একটি মসজিদ

করবিন বলেন, 'আমি তাকে একটি মসজিদে নিয়ে যাবো যাতে তিনি মুসলিম সম্প্রদায়ের সাথে কথাবার্তা বলতে পারেন'। লেবার রাজনীতিতে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টারত এই নেতা বলেন, 'যুক্তরাজ্যে বহু শহরে নানা দেশের ও জাতির লোকেরা সৌহার্দের সঙ্গে বসবাস করছে। আমি তাকে আহবান জানাবো তিনি যাতে সেসব শহরে যান, মসজিদে যান, তাদের সাথে কথা বলেন। যেন তাদের কাছ থেকে তিনি কিছু শিখতেও পারেন।'
উল্লেখ্য, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কৃচ্ছতাবিরোধী অবস্থান, পরমাণু অস্ত্র কমানো ও রেলসহ প্রধান সেবাখাতগুলোকে পুনরায় জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়ে দ্রুত জনপ্রিয়তা পান বামপন্থী করবিন। নির্বাচিত হন লেবার পার্টির নেতা। তার যুদ্ধবিরোধী অবস্থানের কারণে বিশ্বজুড়েই এখন আলোচিত তিনি। সম্প্রতি সিরিয়ায় বিমান হামলা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে হামলার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অবস্থান নেন করবিন। যদিও শেষপর্যন্ত হামলার পক্ষেই রায় দেন সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ এমপি। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি