ইসলামি জঙ্গিবাদ ঠেকাতে ওয়েবসাইট খুলছে ব্রিটেন

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৬, ১৮:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৮:১৩

ব্রিটেনে মুসলিম কিশোর-তরুণদের মধ্যে জঙ্গিবাদের বিস্তার ঠেকাতে সরকারিভাবে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।  জঙ্গিবাদের প্রতি কিশোর-তরুণরা আকৃষ্ট হচ্ছে কিনা তা বোঝার জন্য স্কুল ও অভিভাবকদের জন্য নানা পরামর্শ থাকবে সেখানে। ইঙ্গিত পেলে কি করতে হবে সে সম্পর্কেও পরামর্শ থাকবে ওই সাইটে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 'অ্যাডুকেট অ্যাগেইনস্ট হেট' অর্থাৎ ঘৃণার বিরুদ্ধে শিক্ষা নামে এই সাইট চালুর ঘোষণা আসবে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকার একটি স্কুল থেকে।

বেথনাল গ্রিন একাডেমি নামে এই স্কুল থেকেই গত বছর তিনজন মুসলিম শিক্ষার্থী সিরিয়ায় আইএসে যোগ  দিতে পালিয়ে যায়। ওই তিন কিশোরীর দুজনই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত।

ব্রিটিশ শিক্ষামন্ত্রী সিকি মর্গান বিবিসিকে বলেন, ‘চরমপন্থী মনোভাব যাতে নিরপরাধ মনকে কলুষিত করতে না পারে- সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মর্গান আরও বলেন, ‘সরকার স্কুলে বিতর্ক নিষিদ্ধ করছে না অথবা কিশোর-তরুণদের সুতো দিয়ে পেঁচিয়ে ফেলছে না। কিন্তু যারা স্কুল-কলেজের ক্যাম্পাসে কট্টরপন্থার আদর্শ ছড়ায়, তাদের ঠেকাতেই হবে।’

স্কুল-কলেজে বোরকা পরা নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা- বিবিসির এই প্রশ্নে শিক্ষামন্ত্রী নিকি মর্গান বলেন, ‘কে কি পরবে, তা নিয়ে সরকার মাথা ঘামাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ার।’

তবে মন্ত্রী জানান, যথাযথ অনুমোদন ছাড়া ধর্ম শিক্ষার কোনও প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।

ব্রিটেনের শিশুদের সুরক্ষার নিয়োজিত শীর্ষ প্রতিষ্ঠান এনএসপিসিসি'র কর্মকর্তা পিটার ওয়ানলেস জানান, প্রতিদিন অনেক উদ্বিগ্ন বাবা-বা এবং এমনকি শিশুরাও কট্টরপন্থার হুমকি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন।

ব্রিটেন থেকে কয়েকশ মুসলিম তরুণ-তরুণী তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় গেছে বলে আশঙ্কা করা হয়।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি