যুক্তরাজ্যে বানান ভুল করে সন্ত্রাসী বনে গেলেন মুসলিম বালক!

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ১৩:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৩:৪১
image

যুক্তরাজ্যে ইসলামফোবিয়ার আরেক নজির এবার। সাধারণ একটি বানান ভুলের কারণে ব্রিটিশ পুলিশের জেরার মুখে পড়েছে ১০ বছরের এক মুসলিম স্কুলছাত্র। জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।  যুক্তরাজ্যে বিভিন্ন স্কুলেই ঘটছে এমন ঘটনা
ল্যাঙ্কশায়ারের বাসিন্দা ওই শিক্ষার্থী ‘আই লিভ ইন এ টেরাসড (terraced) হাউজ’ লিখতে চেয়ে ভুল করে সে লেখে, ‘আই লিভ ইন এ টেররিস্ট (terrorist) হাউজ।’ কিন্তু তার শিক্ষকরা এই বানান বিভ্রাট বুঝতে না পেরে পুলিশে খবর দেন। কাউন্টার টেররিজম অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৫ এর অধীনে তাকে একজন সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিক্রিয়ায় পরবর্তীতেও মানসিক যাতনায় ভুগতে থাকে ১০ বছর বয়সী ওই বালক।তার পরিবার দাবি তোলে, এ জন্য স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, ‘৩০ বছর বয়সী পূর্ণবয়স্ক কারও সঙ্গে এমনটা ঘটতে পারে। কিন্তু ১০ বছরের ছেলের সঙ্গে এমনটা ঘটা কল্পনার অতীত। শিক্ষকদের যে বিষয়ে মনযোগ দেওয়া প্রয়োজন তা হচ্ছে ছাত্রের বানান ভুল হচ্ছে কিনা।’

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব মিকদাদ ভারসি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে তদন্ত চলছে। ফলে এ প্রসঙ্গে কোন মন্তব্য করবেন না তারা। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/    

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি