ওয়াশিং মেশিনে ধুয়ে গেল ৫ কোটি ডলারের কপাল

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৬, ২২:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২২:৪৯

বাংলায় প্রবাদ আছে, কপালে থাকলে ঠেকায় কে। উল্টোটাও ঘটে। কপালে না থাকলে লটারি জিতেও পাওয়া যায় না কোটি টাকা। যেমন ঘটেছে যুক্তরাজ্যের উস্টার শহরের এক নারীর ভাগ্যে।

নাম প্রকাশিত না হওয়া ওই নারীর দাবি, তিনি পাঁচ কোটি ডলারের লটারি জিতেছেন। তার কাছে লটারির সেই টিকিটও আছে। কিন্তু সমস্যা হলো লটারির টিকিটটি ছিলো তার জিন্সের পকেটে। আর তা ধোওয়া হয়েছে ওয়াশিং মেশিনে। ফলে টিকিটটির ক্ষতি হয়েছে। এতে টিকিটে লেখা তারিখ, বারকোড ও সিরিয়াল নম্বর মিলছে না।

ওই নারীর এই দাবির পর টিকিটটি যে দোকান থেকে কেনা হয়েছিলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখার জন্যে ওই টিকিটিকে লটারি আয়োজনকারী কোম্পানির কাছে পাঠানো হয়েছে।

যে দোকান থেকে টিকিটটি বিক্রি হয়েছে তার মালিক জানান, ধোওয়ার কারণে টিকিটের অবস্থা খুব খারাপ। তবে কোম্পানির নিশ্চয়ই ক্ষমতা আছে টিকিট পরীক্ষা করে দেখার।

লটারির ওই টিকিটটি উস্টার শহরের একটি দোকান থেকেই বিক্রি হয়েছে বলে নিশ্চিত কোম্পানি। তবে ঠিক কোন দোকান থেকে ওই টিকিট বিক্রি হয়েছে তা কোম্পানি নিশ্চিত করবে।  তখন বিজয়ীকে খুঁজে পাওয়া সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।  বিজয়ী লটারির নম্বরটি হচ্ছে ২৬, ২৭, ৪৬, ৪৭, ৫২ ও ৫৮।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি দাবি করেন যে তার কাছে বিজয়ী টিকিটটি ছিল কিন্তু সেটা হারিয়ে গেছে, কিংবা চুরি হয়েছে অথবা কাপড় ধোওয়ার সময় ওটা পকেটে থাকায় নষ্ট হয়ে গেছে তাহলে ৩০ দিনের মধ্যে তাকে কোম্পানির কাছে দাবি করতে হবে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি