নিকারাগুয়াতে নৌকাডুবিতে নিহত অন্তত ১৩ পর্যটক, নিখোঁজ অনেকে

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৭:৩০

নিকারাগুয়াতে নৌকাডুবিতে নিহত অন্তত ১৩ পর্যটক, নিখোঁজ অনেকে নিকারাগুয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৩ পর্যটক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শনিবার নৌকাটি দেশটির বিগ কর্ন আইল্যান্ড ও লিটল কর্ন আইল্যান্ডের মাঝ দিয়ে যাওয়ার সময় উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদ সিএনএন-এর এক খবরে এ তথ্য জানা গেছে।
কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকায় ৩২ জন পর্যটক ছিলেন। এর মধ্যে ২৫ জন কোস্টারিকার, ৪ জন যুক্তরাষ্ট্রের এবং ৩ জন কোস্টারিকার নাগরিক। তবে নিখোঁজ পর্যটকের সংখ্যা জানানো হয়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
নিকারাগুয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ১৩ পর্যটকই কোস্টারিকার নাগরিক।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অজ্ঞাত সংখ্যক পর্যটককে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নৌকার মালিক হিলারিও ব্ল্যান্ডনও রয়েছেন।

নিকারাগুয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সঙ্কটপূর্ণ আবহাওয়ার জন্য সরকার সাগরে নৌকা চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পর্যটকবাহী নৌকাটি সাগর ভ্রমণে বের হয়। নৌকার মালিককে আটক করা হয়েছে।

/এএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি